ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

প্রেমিকের সঙ্গে একান্তে সময় কাটাতে এসেছিলেন কলেজপড়ুয়া, পুলিশ নিয়ে হোটেলে হানা দিলেন মা!

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৮:৫৫:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৮:৫৫:৪২ অপরাহ্ন
প্রেমিকের সঙ্গে একান্তে সময় কাটাতে এসেছিলেন কলেজপড়ুয়া, পুলিশ নিয়ে হোটেলে হানা দিলেন মা! প্রেমিকের সঙ্গে একান্তে সময় কাটাতে এসেছিলেন কলেজপড়ুয়া, পুলিশ নিয়ে হোটেলে হানা দিলেন মা!
দরজায় টোকা পড়তেই খুলতে গেলেন তরুণী। পাল্লা সরাতেই যাঁর মুখ দেখলেন তাঁকে দেখে আত্মারাম খাঁচাছাড়া হওয়ায় জোগাড় হল তাঁর। হোটেলের ঘরের দরজায় দাঁড়িয়ে তাঁর মা ও সঙ্গে পুলিশ। লুকিয়ে হোটেলে প্রেমিকের সঙ্গে সময় কাটাতে এসেছিলেন কলেজপড়ুয়া। খবর পেয়ে হাজির হলেন মা। রাগ সামলাতে না পেরে কষালেন কয়েক ঘা-ও। সেই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘরের দরজা খুলতেই হোটেলের ঘরের পরিবেশ হঠাৎ পাল্টে যায়। মহিলা ঘরে পুলিশ নিয়ে প্রবেশ করে তরুণী ও তাঁর সঙ্গীকে জিজ্ঞাসাবাদ শুরু করে দেন। পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হতে দেখা যায়। ঘরের ভিতরের দৃশ্যটি মোবাইলে রেকর্ড করা হয়। সেই ভিডিয়োটিই সমাজমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে। ভিডিয়োয় চুড়িদার পরা মহিলাকে রাগান্বিত হতে দেখা যায়। হোটেলের ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে তিনি তাঁর মেয়েকে বকাঝকা ও চড়-থাপ্পড় মারতে শুরু করেন। ঘরে থাকা তরুণীর প্রেমিক তাঁকে নিরস্ত করার চেষ্টা করতেই তাঁকেও চড় মেরে বসেন মেয়ের মা। কাছাকাছি থাকা মহিলা পুলিশ মেয়ের মাকে শান্ত করার চেষ্টা করেন।

ভিডিয়োটি ‘দেশি_ছোরা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করার পর তা কয়েক লক্ষ বার দেখা হয়েছে। এই ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বহু নেটমাধ্যম ব্যবহারকারী এটিকে নাটকের চিত্রনাট্য বলছেন। আবার অন্যেরা এটিকে একটি সত্য ঘটনা বলে মনে করছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘মাকে মিথ্যা বললে এমনই পরিণতি হয়। ’’ দ্বিতীয় নেটাগরিক লিখেছেন, ‘‘কলেজ কেটে উদ্‌যাপন করতে এসেছিল, আসল খেলা দেখালেন মা।’’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ