ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

বাঙালি অভিনেত্রীকে ‘মিষ্টি দেখতে’ বলে আলোচনায় ক্রিকেটতারকা, তানিয়ার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকলেন চহল!

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৮:৪৫:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৮:৪৫:৪৬ অপরাহ্ন
বাঙালি অভিনেত্রীকে ‘মিষ্টি দেখতে’ বলে আলোচনায় ক্রিকেটতারকা, তানিয়ার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকলেন চহল! বাঙালি অভিনেত্রীকে ‘মিষ্টি দেখতে’ বলে আলোচনায় ক্রিকেটতারকা, তানিয়ার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকলেন চহল!
আবার এক নারীর সঙ্গে নাম জড়িয়েছে ক্রিকেটতারকা যুজবেন্দ্র চহলের। তিনি নাকি বলিউডের বাঙালি অভিনেত্রী তানিয়া চট্টোপাধ্যায়কে ‘মেসেজ’ করেছেন। সেই কথোপকথন প্রকাশ্যে আনতেই চটেছেন চহল। এ বার তানিয়ার দাবি, ক্রিকেটতারকা তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। সম্প্রতি ছবিশিকারিদের সামনে এমনই বলেছেন অভিনেত্রী।

ওটিটি-র সাহসী ওয়েব সিরিজ়ে অভিনয় করেন তানিয়া। সেই সঙ্গে সমাজমাধ্যমে তাঁর পোস্ট প্রায়ই ‘ভাইরাল’ হয়। সম্প্রতি তিনি ফাঁস করেন যে, ভারতীয় স্পিনার নাকি তাঁকে ইনস্টাগ্রামে মেসেজ করেছেন। এই ঘটনার পরে ছবিশিকারিদের ক্যামেরাবন্দি হতেই তানিয়া বলেন, “কথাটা আমি একেবারেই হালকা মেজাজে বলেছিলাম। সেটা এত বেশি ছড়িয়ে যাবে, বুঝিনি। আর আমাকেই সবাই বেশি ট্রোল করছে। আমারই বদনাম হচ্ছে। ওঁর (যুজবেন্দ্র) তো সবই ঠিক আছে, কিছুই হচ্ছে না। উল্টে উনিই আমার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।”

দিনকয়েক আগে সাংবাদিকদের সামনে তানিয়া বলেন, “চহল আমাকে মেসেজ করেছেন। উনি বলেছেন, ‘আপনি মিষ্টি দেখতে।’” এ কথা বলে নিজের ফোন সাংবাদিকদের ক্যামেরার সামনে ধরেন তানিয়া। সেখানে দেখা যায়, তানিয়ার কয়েকটি ছবি দিয়ে তাঁর ইনবক্সে মন্তব্য করেছেন চহল। সেই মন্তব্য প্রকাশ্যে দেখিয়ে দেন তানিয়া। এর পরে তানিয়ার দাবি, চহলের সহকারী দলের তরফ থেকে তিনি মেসেজ পান। চহলের পাঠানো মেসেজ মুছে দেওয়ার জন্য নাকি তানিয়ার উপর চাপও সৃষ্টি করা হয়েছিল।

বিতর্ক যেন চহলের পিছু ছাড়ে না। এর আগেও একাধিক মহিলার সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। পেশায় নৃত্যশিল্পী ধনশ্রীর সঙ্গে প্রেম করে তাঁকে বিয়ে করেছিলেন ক্রিকেটতারকা। কয়েক বছর গড়াতে না গড়াতে তাতে চিড় ধরে। জানা যায়, আলাদা থাকতে শুরু করেছেন দু’জনে। তার পরেই দু’জনের বিচ্ছেদ হয়। তা নিয়েও কম বিতর্ক হয়নি। এর পরে মহওয়াশের সঙ্গে দেখা যেতে থাকে চহলকে। সেই সম্পর্কে ভাঙনের গুঞ্জনের পরেই নাম জড়াল তানিয়ার সঙ্গে। ভারতের জাতীয় দলে দীর্ঘ দিন ব্রাত্য থাকলেও আইপিএলে নিয়মিত খেলেন চহল। পঞ্জাব কিংসের ক্রিকেটার তিনি। ভাল ফর্মেও রয়েছেন এই লেগ স্পিনার।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার