ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লংগদুতে বন্যাদুর্গত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ ও বিশুদ্ধ পানি বিতরণ চারঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৭২ বোতল ভারতীয় জেডি মদ জব্দ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার মান্দায় এলসিএস কর্মী নিয়োগ নিয়ে অপপ্রচার গোদাগাড়ীতে দুই মাদক সেবীর কারাদণ্ড ভারতে আবারও করোনা ভাইরাসের হানা, সতর্কতা জারি কলা, ডিম খেয়ে হত পেটব্যথা, ব্লেড, সাইকেল, টিভির পর দু’বছর ধরে আস্ত বিমান চিবিয়ে খেয়েছিলেন ফরাসি শিল্পী! রাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন গয়নার দোকানে গিয়ে জল ভেবে অ্যাসিড খেয়ে ফেললেন তরুণী আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা গাড়ির ভিতরে সমুদ্রসৈকতে যশের সঙ্গে ঘনিষ্ঠ কিয়ারা আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবার রক্তের প্রতিশোধ নেবই’! আলি খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হতেই হুঁশিয়ারি পুত্র মোজতবার তানোর পৌর নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরানের ১৪০ জায়গায় হামলা আমেরিকার, প্রত্যাঘাতও শুরু তেহরানের! মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আগামীকাল রাজশাহী আসবেন গাইবান্ধায় ঘুমিয়ে থাকা চাচাকে গলা কেটে হত্যা করলেন ভাতিজা দামকুড়া থানায় গাঁজাসহ মাদক কারবারী মিলন গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা: মূলহোতাসহ দুই আসামি গ্রেফতার রাজশাহী সেনানিবাসে বিআইআরসি ডেপুটি কমান্ড্যান্টের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

আলিয়ার প্রেমিকের চরিত্রে শাহরুখ! ছবিতে সালামনের জায়গায় কী ভেবে বাদশাকে বেছে নিচ্ছেন পরিচালক?

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৮:৩৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৮:৩৯:০৫ অপরাহ্ন
আলিয়ার প্রেমিকের চরিত্রে শাহরুখ! ছবিতে সালামনের জায়গায় কী ভেবে বাদশাকে বেছে নিচ্ছেন পরিচালক? আলিয়ার প্রেমিকের চরিত্রে শাহরুখ! ছবিতে সালামনের জায়গায় কী ভেবে বাদশাকে বেছে নিচ্ছেন পরিচালক?
বহু দিন ধরেই আলোচনায় সঞ্জয় লীলা ভন্সালীর ছবি ‘ইনশাআল্লাহ’। এই ছবি নিয়ে নাকি পরিচালকের বিশেষ পরিকল্পনা রয়েছে, এমনও শোনা যায়। এই ছবিতে প্রথম থেকেই আলিয়া ভট্ট ও সলমন খানকে প্রধান চরিত্রে দেখা যাবে বলে শোনা যাচ্ছিল। কিন্তু বাদ সাধে ভন্সালী ও সলমনের মধ্যে সৃজনশীল মতবিরোধ। বন্ধ হয়ে যায় ছবির কাজ। তবে ফের সেই ছবি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন পরিচালক। তবে সলমন নয়। সেই জায়গায় শাহরুখ খানের কথা ভাবছেন তিনি।

ভন্সালী নাকি আলিয়ার বিপরীতে শাহরুখ খানকে নেওয়ার কথা ভাবছেন, বলিপাড়ার অন্দরে কান পাতলে এমনই শোনা যাচ্ছে। এও শোনা যাচ্ছে, এই ছবির জন্য শাহরুখকেই ভন্সালীর প্রথম পছন্দ ছিল। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। শাহরুখ বা ভন্সালী, কেউই এই খবর নিয়ে কিছু বলেননি।

আগেই প্রকাশ্যে এসেছিল, সৃজনশীল মতভেদের কারণেই সলমন এই ছবি থেকে থেকে সরে দাঁড়ান। প্রোডাকশন ডিজ়াইনার তথা অন্দরসজ্জা শিল্পী রুপিন সূচক এক সাক্ষাৎকারে বলেছিলেন, “ভাগ্য ভাল বা খারাপ যে, ছবির কাজটা শুরু হয়নি। কারণ এর মধ্যেই একটা বড় সমস্যা হয় এবং সলমন সেট ছেড়ে চলে যান।”

তিনি আরও বলেন, “সলমন আর ভন্সালী একসঙ্গে কাজ করতে চাননি। আমি ভন্সালীর সঙ্গে এক বছর ধরে সেটের পরিকল্পনা করেছি। আমরা প্রায় তিন মাস আমেরিকায় লোকেশন খুঁজেছি।” এই ছবির নায়ক হিসাবে হৃতিক রোশনের নামও শোনা গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কিছুই এগোয়নি।

জানা যাচ্ছে ‘ইনশাআল্লাহ’ একটি পরিণত প্রেমের গল্প, যেখানে এক তরুণী একজন বয়স্ক পুরুষের প্রেমে পড়ে। ২০২৪ সালেও শোনা গিয়েছিল, এই ছবিতে শাহরুখ খান কাজ করতে পারেন। বলিউডের এক সূত্রের মতে, শাহরুখ ও ভন্সালী একাধিক বার দেখা করেছেন এই ছবির জন্য। সম্ভবত তিনি ছবিটিতে সম্মতি দেবেন। শাহরুখ আগ্রহ দেখিয়েছেন বলেও জানা যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার