ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী (ঈশা) প্রধানমন্ত্রী জাতিকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন করেছেন: ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় মদ জব্দ বাগমারায় চুরি হওয়া ১৪ বৈদ্যুতিক মিটার-সহ গ্রেফতার ১ প্রযুক্তি উদ্ভাবনে নেতৃত্ব দিতে হবে শিক্ষার্থীদের: রুয়েট উপাচার্য রুয়েটে নবাগতদের অভিষেক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ার প্রত্যয় খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের বিকাশে জরুরি, ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি চৌদ্দগ্রামে ইলিয়াস হত্যা মামলার পলাতক আসামি রুবেল গ্রেফতার সিএনজি চালক সাজ্জাদ হত্যা মামলার পলাতক আসামি সোহরাব আলী গ্রেফতার নোয়াখালীর সেনবাগে যৌথ অভিযানে ৩৯০০ পিস ইয়াবাসহ দম্পতি আটক জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নোয়াখালীতে ১২ স্বাভাবিকীকৃত আমেরিকানের নাগরিকত্ব বাতিল চায় বিচার বিভাগ বাংলাদেশে মার্কিন নাগরিক চাচাকে হত্যার দায়ে নিউ ইয়র্কে ভাতিজার কারাদণ্ড নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার -২৬ ৪১ বছরেও গোলমেশিন! সৌদিতে সেঞ্চুরি রোনাল্ডোর হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হেঁটে মাতামুহুরী নদী পাড়ির চেষ্টা, তলিয়ে কিশোরের মৃত্যু

সরকারি জমি নিয়ে সংঘর্ষে হবিগঞ্জে কলেজছাত্র নিহত

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৩:৪৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৩:৪৩:১১ অপরাহ্ন
সরকারি জমি নিয়ে সংঘর্ষে হবিগঞ্জে কলেজছাত্র নিহত ছবি: সংগৃহীত
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মনজুর মিয়া (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মনজুর মিয়া ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে এবং নবীগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেগমপুর গ্রামের একটি সরকারি জমি দীর্ঘদিন ধরে খলিলুর রহমান ভোগ দখল করে আসছিলেন। সম্প্রতি প্রতিপক্ষ হেলাল মিয়া ওই জমি বন্দোবস্ত নিয়েছেন বলে দাবি করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। রোববার দুপুরে হেলাল মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিতে গিয়ে খলিলুর রহমানের লোকজনকে কাজ করতে বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের লোকজন।

সংঘর্ষে হেলাল মিয়ার লোকজনের দেশীয় অস্ত্রের আঘাতে মনজুর মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া সংঘর্ষে দুপক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দুলাল মিয়া বলেন, সরকারি জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রী জাতিকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন করেছেন: ভূমিমন্ত্রী মিনু

প্রধানমন্ত্রী জাতিকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসের আয়োজন করেছেন: ভূমিমন্ত্রী মিনু