ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হানিফ পরিবহনের যাত্রী মাদক সহ গ্রেফতার রাণীশংকৈলে সেপটিক ট্যাংকে শ্রমিকের মৃত্যু বজ্রপাতে মৃত্যু বাড়ছে হাওড়াঞ্চলে মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় সরকারি জমি নিয়ে সংঘর্ষে হবিগঞ্জে কলেজছাত্র নিহত ‘যেকোনো মুহূর্তে’ যুদ্ধ শুরুর আভাস দিলো ইরান সাপাহারে এসএসসি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটকে সর্বোচ্চ পারিশ্রমিক নেন কেয়া পায়েল! ৩০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার ‘মা হওয়ার ক্ষমতা না থাকলে, চুপ করে থাকুন’! তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ক্ষতিকারক সিরাপ জব্দ প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি : তথ্যমন্ত্রী নিয়ম করে লেবুর জল খেলে কি কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমতে পারে? বিন্দু পরিমাণ অহংকারও মানুষের যে ক্ষতি করে বাব এল-মানদেব পুরোপুরি বন্ধ করার হুঁশিয়ারি হুথি বিদ্রোহীদের জনগণের কষ্টের কথা ভেবে তেলের দাম খুব সামান্য বাড়িয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী মার্কিন অবরোধ না উঠলে কোনও দেশকেই ছাড় নয়!

নাটকে সর্বোচ্চ পারিশ্রমিক নেন কেয়া পায়েল!

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৩:৩৬:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৩:৩৬:২৬ অপরাহ্ন
নাটকে সর্বোচ্চ পারিশ্রমিক নেন কেয়া পায়েল! ছবি: সংগৃহীত
অভিনয় ক্যারিয়ারের বয়স তার খুব বেশি নয়। মাত্র ছয় বছর। এই অর্ধযুগেই সময়ের চাহিদাসম্পন্ন ও সর্বোচ্চ পারিশ্রমিকের অভিনেত্রী হিসাবে নিজের অবস্থান পোক্ত করেছেন বর্তমান প্রজন্মের অভিনেত্রী কেয়া পায়েল। মূলত নাটকেই অভিনয় করেন তিনি। ছয় বছর আগে ‘একটাই আমার তুমি’ শিরোনামের একটি নাটক দিয়ে অভিষেক।

পারিশ্রমিক হিসাবে পেয়েছিলেন দশ হাজার টাকা। সহশিল্পী ছিলেন আফরান নিশো। সম্প্রতি রুম্মান রশিদ খানের উপস্থাপনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্ট শো’তে উপস্থিত হয়ে কেয়া জানিয়েছেন তার জীবনের এসব নানা অধ্যায়। বলেছেন, নিশোর বিপরীতে ক্যারিয়ারের প্রথম নাটকে কাজ করতে গিয়ে তিনি উপলব্ধি করেছিলেন, অভিনয় তার জন্য নয়।

অভিনয়ের জন্য অনেক কষ্ট করতে হয়, সবকিছু ভুলে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হয়। অভিজ্ঞতা না থাকায় সেদিন বাড়ি ফিরে কেঁদেছেন তিনি। তবে সঙ্গে এটাও সিদ্ধান্ত নিয়েছিলেন ‘আর কখনো অভিনয় নয়’। কিন্তু ভাগ্যের পরিক্রমায় পরবর্তীতে তিনি আবার অভিনয় করেন এবং মাত্র ৬ বছরের ব্যবধানে এখন কেয়া পায়েল চারশোরও বেশি নাটকের অভিনেত্রী।

যার মধ্যে ১০০টির বেশি নাটক পেয়েছে এক কোটি ভিউ। অনেকেই বলেন, এ মুহূর্তে নাটকের অভিনেত্রীদের মধ্যে কেয়া পায়েলই অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া তারকা। নাটকে তার পারিশ্রমিক নাকি দেড় লাখ টাকা। যদিও পারিশ্রমিকের বিষয়টি কেয়া কখনোই স্বীকার করেননি।

এটুকু বলেছেন, ‘শুরু থেকেই আমি বিশ্বাস করেছি, যদি ভালো কাজ করে অভিনয়ে মনোযোগ দেই, একদিন টাকা আমার পেছনে ছুটবে। আর টাকার পেছনে ছুটলে অচিরেই হারিয়ে যাব। আমি এত সহজে হারিয়ে যেতে রাজি নই’। শো’তে তিনি আরও নানা অজানা কথা শেয়ার করেছেন দর্শকদের উদ্দেশ্যে। এটি আজ রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচার হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহীতে হানিফ পরিবহনের যাত্রী মাদক সহ গ্রেফতার

রাজশাহীতে হানিফ পরিবহনের যাত্রী মাদক সহ গ্রেফতার