ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার মান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজের অভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরা রুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত নগরীর দাশপুকুর এলাকায় গাঁজা ও ইয়াবা-সহ মাদক কারবারী গ্রেপ্তার চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার লক্ষীপুর আইডি বাগানপাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত

৩০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৩:২১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৩:২১:২৮ অপরাহ্ন
৩০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় চাঁদা না দেওয়ায় এক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ব্যবসায়ীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) রাতে ভুক্তভোগী ব্যবসায়ী ইঞ্জিনিয়ার এস এম বদরুদ্দোজা হৃদয় (২৬) চান্দগাঁও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হৃদয় নগরের নুরুজ্জামান নাজীর সড়কের ওসমানের মোড়ে ‘জি.ডট টেক সলিউশন’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক। বেশ কিছুদিন ধরে এলাকার কয়েকজন চিহ্নিত ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলেও তাকে হুমকি দেওয়া হয়। 

অভিযোগে বলা হয়, শনিবার সন্ধ্যা সাতটার দিকে মো. দিদার (৪৫), মো. ফারুক (৩০), মো. নয়ন (২৮), মো. হাছান (২৫) ও মো. বায়েজিদের (৩০) নেতৃত্বে ২০–২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার প্রতিষ্ঠানে ঢুকে পড়ে। এ সময় তারা ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে হৃদয়কে এলোপাতাড়ি মারধর করা হয়।

একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে তিনি হাত দিয়ে ঠেকাতে গেলে বাম হাতে গুরুতর জখম হন। পরে আবারও হামলা চালিয়ে তার মাথায় আঘাত করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ছোট ভাই এস এম মাহিদ শাহরিয়ারসহ (২২) প্রতিষ্ঠানের কর্মচারী তাসবিদ (১৭), নুর মোহাম্মদ সাঈদ (২৬), ওয়াসি কামাল (২৬), সোহান (২২) ও জাহেদ (২২) আহত হন।

হামলাকারীরা প্রতিষ্ঠানের দুটি কম্পিউটার, একটি ল্যাপটপ ও একটি আইপ্যাড ভাঙচুর করে এবং আসবাবপত্র নষ্ট করে। এতে প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ছাড়া ক্যাশবাক্স থেকে ৯ লাখ ৪৭ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী হৃদয় বলেন, কয়েকদিন ধরে তারা আমার প্রতিষ্ঠানের আশপাশে অবস্থান নিয়ে চাঁদা দাবি করছিল। আমরা দিতে অস্বীকৃতি জানালে তারা হামলা চালায়, ভাঙচুর ও লুটপাট করে। ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে।

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর হোসেন মামুন বলেন, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায়  ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার

বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার