ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

বাব এল-মানদেব পুরোপুরি বন্ধ করার হুঁশিয়ারি হুথি বিদ্রোহীদের

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০২:১৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০২:১৩:২১ অপরাহ্ন
বাব এল-মানদেব পুরোপুরি বন্ধ করার হুঁশিয়ারি হুথি বিদ্রোহীদের ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে থাকলে বাব-এল-মানদেব প্রণালি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা

রোববার (১৯ এপ্রিল) হুতি সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-ইজ্জি মাইক্রো ব্লগিং সাইট এক্সে এ ব্যাপারে একটি পোস্ট করে বলেছেন, ‘আমরা যদি বাব এল-মানদেব বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেই, তাহলে পুরো মানবজাতি ও জ্বিনেরও এটি খোলার কোনো ক্ষমতা থাকবে না।’

জ্বালানি ও পণ্য পরিবহনের জন্য বাব এল-মানদেব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামুদ্রিক রুট। এটি লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করেছে এবং এশিয়া ও আফ্রিকাকে আলাদা করেছে।

ইরানের বিরুদ্ধে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর সৌদি আরব লোহিত সাগর ব্যবহার করে নিজেদের জ্বালানি বহির্বিশ্বে সরবরাহ করছে।

আল-ইজ্জি আরও বলেন, ‘ফলে ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগীদের জন্য ভালো হবে এখনই সেসব কাজ বন্ধ করে দেওয়া, যেগুলো শান্তিকে বাধাগ্রস্ত করে। এছাড়া আমাদের জাতি ও জনগণের অধিকারের জন্য প্রয়োজনীয় সম্মান তাকে দেখাতে হবে।’

বাব এল-মানদেবের মধ্য দিয়ে লোহিত সাগরে যায় জাহাজগুলো। এরপর সেগুলো মিসরের সুয়েজ খাল পাড়ি দিয়ে অপরপ্রান্তে চলে যায়।

এই প্রণালির সবচেয়ে সরু পয়েন্টটির প্রস্থ ২৯ কিলোমিটার। বাব এল-মানদেব দিয়ে উপসাগরীয় আরব দেশগুলোর অপরিশোধিত তেল এবং অন্যান্য জ্বালানি ভূমধ্যসাগরে যায়। এছাড়া রাশিয়া থেকে এশিয়ায় তেলও আসে এই প্রণালি দিয়ে। হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাব এল-মানদেব দিয়ে বেশিরভাগ বাণিজ্যিক জাহাজ চলাচল করছে। সূত্র: আলজাজিরা

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ