ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০১:৫৮:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০১:৫৮:০৬ অপরাহ্ন
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক প্রেমিকা (২৫)। শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে তিনি কোটালীপাড়া পৌরসভার ডহরপাড়া গ্রামে প্রেমিক সজল বালার বাড়িতে অবস্থান করছেন।

অভিযুক্ত সজল বালা ডহরপাড়া গ্রামের শীতল বালার ছেলে। তিনি স্থানীয়ভাবে একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে পরিচিত এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাবের সঙ্গীত শিক্ষক। অন্যদিকে প্রেমিকা পেশায় নার্স।

প্রেমিকার দাবি, সজলের মা ও তার বাবা ব্যবসায়িকভাবে অংশীদার। একটি ক্লিনিকে দুই পরিবারের যৌথ বিনিয়োগ রয়েছে। প্রায় ছয় মাস আগে ওই ক্লিনিকে নার্স হিসেবে চাকরিতে যোগ দেওয়ার পরই সজলের সঙ্গে তার পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

তিনি অভিযোগ করেন, এই সময়ের মধ্যে তারা গোপালগঞ্জ শহর ও কোটালীপাড়ার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন। এক পর্যায়ে সজল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ হন। পরবর্তীতে বিয়ের বিষয়টি জানালে সজলের পরিবার এতে আপত্তি জানায় এবং তাকে দূরে সরিয়ে রাখে।

প্রেমিকার ভাষ্য, বিষয়টি নিয়ে তিনি কোটালীপাড়া থানায় অভিযোগ করেন। পুলিশ দুই পক্ষকে ডেকে পাঠালেও সজল বা তার পরিবারের কেউ উপস্থিত হননি। পরে তাকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়।

তিনি আরও জানান, গত ১ বৈশাখে উপজেলা সদরে সজলের সঙ্গে তার শেষ দেখা হয়। এরপর থেকে সজল তার সঙ্গে যোগাযোগ রাখছেন না। শনিবার সকালে তিনি সজলের বাড়িতে গেলে পরিবারের সদস্যরা তাকে জানান, সজল বাড়িতে নেই এবং তাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।  এ অবস্থায় বিয়ের দাবি পূরণ না হলে আত্মহত্যার হুমকিও দেন তিনি। 

এ বিষয়ে অভিযুক্তের মা অঞ্জনা বালা বলেন, ‘‘আমার ছেলেকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করা হবে।’’ অভিযুক্ত সজল বালার মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, প্রেমঘটিত বিষয়ে পূর্বে একটি অভিযোগ পাওয়া যায়। তবে অভিযুক্ত পক্ষ থানায় উপস্থিত না হওয়ায় অভিযোগকারীকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

থানার পরিদর্শক (তদন্ত) সফর আলী বলেন, প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান বা অনশন সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর