ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে হানিফ পরিবহনের যাত্রী মাদক সহ গ্রেফতার রাণীশংকৈলে সেপটিক ট্যাংকে শ্রমিকের মৃত্যু বজ্রপাতে মৃত্যু বাড়ছে হাওড়াঞ্চলে মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় সরকারি জমি নিয়ে সংঘর্ষে হবিগঞ্জে কলেজছাত্র নিহত ‘যেকোনো মুহূর্তে’ যুদ্ধ শুরুর আভাস দিলো ইরান সাপাহারে এসএসসি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটকে সর্বোচ্চ পারিশ্রমিক নেন কেয়া পায়েল! ৩০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার ‘মা হওয়ার ক্ষমতা না থাকলে, চুপ করে থাকুন’! তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ক্ষতিকারক সিরাপ জব্দ প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি : তথ্যমন্ত্রী নিয়ম করে লেবুর জল খেলে কি কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমতে পারে? বিন্দু পরিমাণ অহংকারও মানুষের যে ক্ষতি করে বাব এল-মানদেব পুরোপুরি বন্ধ করার হুঁশিয়ারি হুথি বিদ্রোহীদের জনগণের কষ্টের কথা ভেবে তেলের দাম খুব সামান্য বাড়িয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী মার্কিন অবরোধ না উঠলে কোনও দেশকেই ছাড় নয়!

রাজশাহী চেম্বার নির্বাচনে পরিচালক পদে ইঞ্জি. শাকিলুর রহমানের বিশাল জয়

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০১:৫৪:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০১:৫৪:২৪ অপরাহ্ন
রাজশাহী চেম্বার নির্বাচনে পরিচালক পদে ইঞ্জি. শাকিলুর রহমানের বিশাল জয় রাজশাহী চেম্বার নির্বাচনে পরিচালক পদে ইঞ্জি. শাকিলুর রহমানের বিশাল জয়
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আরসিসিআই) নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটের ব্যবধানে বিশাল জয় অর্জন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৌশলী শাকিলুর রহমান। তার এই বিজয়ে রাজশাহীর ব্যবসায়ী মহলে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে।

সূত্র মতে, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছিল অত্যন্ত জমজমাট। একাধিক শক্তিশালী প্রার্থীর ভিড়ে ইঞ্জি. শাকিলুর রহমান তার সততা ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে ভোটারদের মন জয় করতে সক্ষম হন। নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই তার সমর্থক ও সাধারণ ব্যবসায়ীরা এক আনন্দ মিছিলে ফেটে পড়েন এবং তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

বিজয় পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত পরিচালক ইঞ্জি. শাকিলুর রহমান বলেন, এই বিজয় আমার একার নয়, এটি রাজশাহীর পুরো ব্যবসায়ী সমাজের। আমার ওপর যে আস্থা ও ভরসা আপনারা রেখেছেন, আমি কাজের মাধ্যমে তার যথাযথ মর্যাদা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, নতুন বিনিয়োগ আকৃষ্ট করা এবং চেম্বারের কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করাই হবে আমার প্রধান লক্ষ্য। বিশেষ করে রাজশাহীর ব্যবসা-বাণিজ্যের প্রসারে আমি তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং আধুনিক কর্মপরিকল্পনা গ্রহণে কাজ করে যাব।

রাজশাহীর বিশিষ্ট ব্যবসায়ী নেতারা মনে করছেন, ইঞ্জি. শাকিলুর রহমানের মতো একজন দক্ষ ও দূরদর্শী ব্যক্তি পরিচালক নির্বাচিত হওয়ায় রাজশাহী চেম্বার অব কমার্স আরও শক্তিশালী হবে। তার নেতৃত্বে স্থানীয় ব্যবসা ও শিল্প খাতে ইতিবাচক পরিবর্তনের ধারা সূচিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়ী সংগঠন হিসেবে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসায়ীদের অধিকার আদায়ে দীর্ঘকাল ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন এই নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও একধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহীতে হানিফ পরিবহনের যাত্রী মাদক সহ গ্রেফতার

রাজশাহীতে হানিফ পরিবহনের যাত্রী মাদক সহ গ্রেফতার