ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে স্বামী-স্ত্রীর রক্তক্ষয়ী সংঘর্ষ, দুজনই গুরুতর আহত ঈশ্বরদীতে শ্রেণিকক্ষে বিষাক্ত গন্ধে ৫০–৬০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি মোহনপুর কৃষি কর্মকর্তার প্রচেষ্টায় কৃষিতে অভাবনীয় সাফল্য রাসিক প্রশাসকের উদ্যোগে রামেক ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, স্বস্তি শিক্ষার্থীদের সীতাকুণ্ডে অবৈধভাবে সরকারি চাল মজুদ, ৫ লাখ ৭৮ হাজার কেজি চাল জব্দ তিন মহাদেশে আলাদা উদ্বোধন! মঞ্চ মাতাবেন কেটি পেরি থেকে বাংলাদেশি ডিজে ভারতে মন্দিরের দেয়াল ধসে ৬ ভক্ত নিহত ক্লাস চলাকালে ‘বিষাক্ত কেমিক্যালের গন্ধে’ অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে নাটোরে ব্যাপক প্রচার কার্যক্রম: প্রেস ব্রিফিং অনুষ্ঠিত নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক নিয়ামতপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে কিশোরী গৃহবধূর মরদেহ উদ্ধার রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে স্বামী সূরজের সঙ্গে বিবাহবিচ্ছেদের জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন মৌনী! ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ৩৯টি বিমান হারিয়েছে, জানালেন মার্কিন আইনপ্রণেতা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ  একনেক সভায় পদ্মা ব্যারেজসহ ৯ প্রকল্প অনুমোদন পিরোজপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু দুধ নয়, রাগি দুধ খেলে পাবেন বেশি উপকার!

তানোরে সার ডিলারদের সঙ্গে এমপির মতবিনিময়

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০১:৫১:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০১:৫১:৩৫ অপরাহ্ন
তানোরে সার ডিলারদের সঙ্গে এমপির মতবিনিময় তানোরে সার ডিলারদের সঙ্গে এমপির মতবিনিময়
রাজশাহীর তানোর উপজেলা বিসিআইসি ও বিএডিসির অনুমোদিত রাসায়নিক সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ, ড. আব্দুল মজিদসহ সংশ্লিষ্ট বিভাগেের কর্মকর্তাবৃন্দ।

সভায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) অনুমোদিত ডিলারগণ অংশগ্রহণ করেন। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আমির মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস,পাঁচন্দর ইউপি আমির মাওলানা জুয়েল রানা, সরনজাই ইউপি আমির আফজাল কাজি, উপজেলা ভাইসচেয়ারম্যান (সাবেক) আব্দুর রহিম মোল্লা, অ্যাডভোকেট আব্দুল কাদির, মাহাবুর চৌধুরী,বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি প্রণব সাহা, বিএডিসি সার ডিলার সমিতির সভাপতি আব্দুল মতিনপ্রমুখ।

মতবিনিময় সভায় কৃষি উন্নয়ন, সারের সুষ্ঠু সরবরাহ, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বাজার স্থিতিশীলতা বজায় রাখার বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের সময়মতো ও সঠিক দামে সার সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি ডিলারদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং অনিয়ম, মজুদদারি ও কৃত্রিম সংকটের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করেন।

তিনি আরও বলেন, প্রশাসন, ডিলার এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই সারের সরবরাহ ব্যবস্থা সুষ্ঠুভাবে বজায় রাখা সম্ভব।

সভায় অংশগ্রহণকারী ডিলাররা তাদের বিভিন্ন সমস্যা ও বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এসব বিষয় গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে

রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে