ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ছেড়ে দিয়েছেন মন্ত্রিত্ব রাজশাহীতে সাংবাদিক ইউনিয়নের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহনপুরের সাংবাদিক মোজাহারুল ইসলামের ইন্তেকাল

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ১১:১২:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ১১:১২:৫০ অপরাহ্ন
মোহনপুরের সাংবাদিক মোজাহারুল ইসলামের  ইন্তেকাল মোহনপুরের সাংবাদিক মোজাহারুল ইসলামের ইন্তেকাল
রাজশাহীর মোহনপুর উপজেলার আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী, সিনিয়র সাংবাদিক মোজাহারুল ইসলাম আর আমাদের মাঝে নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শুক্রবার ১৭ই এপ্রিল রাত ১১,৩০ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মোজাহারুল ইসলাম দীর্ঘদিন যাবত দৈনিক আমাদের রাজশাহী ও পরবর্তী দৈনিক উপচার পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি শুধু একজন সহকর্মী ছিলেন না, ছিলেন একজন অভিভাবক সুলভ মানুষ। সাংবাদিকতায় পথ চলার অনেক শিক্ষা, সাহস আর অনুপ্রেরণা জুগিয়েছেন তিনি। তার সহজ-সরল আচরণ, মানুষের প্রতি ভালোবাসা আর পেশার প্রতি নিষ্ঠা আমাদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দেন। 

তার জানাজা শনিবার বেলা ১১.০০ টায় ৪নং মৌগাছি ইউনিয়নের বসন্তকেদার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পারিবারিক গোরস্হানে দাফন সম্পূর্ণ হয়েছে। তার এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। এবং মোহনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের পক্ষ থেকে শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক