ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার, তদন্ত অব্যাহত মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৭ মোবাইলে একাধিক নারীর গোপন ভিডিও, ব্ল্যাকমেইলের অভিযোগ ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা মুদি দোকান থেকে বাড়ি ফিরছিল শিশু, পথেই ওত পেতে ছিলেন রবিউল নওগাঁর পত্নীতলায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত অবশেষে বিতর্কের মাঝে মুখ খুললেন অভিনেত্রী নিকিতা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে শ্বেতা তিওয়ারী ‘ছবি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় অনুষ্ঠানে আমন্ত্রণ পেতাম না’! মুখ খুললেন ‘আওয়ারাপন’ নায়িকা শ্রিয়া সাপ মারতে বাংলাদেশি বেজি নিয়ে যে বিপদে পড়েছিল জাপান চুয়াডাঙ্গায় এসএসসিতে ফেল করায় ফাঁস নিলো পরীক্ষার্থী ঢাকায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকেও শেষ করলেন বাড়িওয়ালা নোয়াখালীতে অটোরিকশাচালককে গুলি করে টাকা ও মোবাইল ছিনতাই রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু স্ত্রীর ‘ইচ্ছার বিরুদ্ধে’ শারীরিক সম্পর্ক করতে গিয়ে সর্বনাশ ডাকলেন জহিরুল চাঁদপুরে মায়ের সামনে ছেলেকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন শরীয়তপুরে জমি নিয়ে বিরোধ গড়াল ভয়াবহ সংঘর্ষে

পেট্রোল-অকটেন-ডিজেলের দাম হঠাৎ বেড়ে গেল

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ১১:০১:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ১১:০১:২৭ অপরাহ্ন
পেট্রোল-অকটেন-ডিজেলের দাম হঠাৎ বেড়ে গেল পেট্রোল-অকটেন-ডিজেলের দাম হঠাৎ বেড়ে গেল
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রোলের দাম লিটার প্রতি ১৯ টাকা ও অকটেনের দাম লিটার প্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সেইসঙ্গে ডিজেলের দাম বেড়েছে প্রতি লিটারে ১৫ টাকা।

এর ফলে, বর্তমানে প্রতি লিটার অকটেনের দাম দাঁড়িয়েছে ১৪০ টাকা, পেট্রোলের দাম হয়েছে ১৩৫ টাকা এবং ডিজেলের দাম হয়ে গেছে ১১৫ টাকা।

শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। আগামীকাল (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে নতুন এই দাম।

মন্ত্রণালয়ের বার্তায় জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশের বাজারেও এই দাম সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা দরে বিক্রি হবে। একইসঙ্গে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। 

নতুন সিদ্ধান্তে দাম বাড়ানো হয়েছে কেরোসিনেরও। আগামীকাল রোববার (১৯ এপ্রিল) থেকে প্রতি লিটার কেরোসিন বিক্রি হবে ১৩০ টাকায়। 

জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের আগে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেনের মূল্য ছিল ১২০ টাকা এবং পেট্রোলের মূল্য ছিল ১১৬ টাকা। এছাড়া কেরোসিনের দাম ছিল প্রতি লিটার ১১২ টাকা এবং ডিজেলের মূল্য ছিল লিটারপ্রতি ১০০ টাকা। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ