ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ১০:৪৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ১০:৪৫:৪১ অপরাহ্ন
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেন অনুষ্ঠিত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেন অনুষ্ঠিত
রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় আগামী ২০ এপ্রিল হতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষ্যে শনিবার সকালে নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার স্বাস্থ্য ক্ষেত্রে গুরুত্ব দিয়েছে। সারাদেশে আগামী ২০ এপ্রিল হতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এই টিকাদান ক্যাম্পেইন কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নে আপনাদের ভূমিকা রাখতে হবে। একজন শিশুও যেন এ ক্যাম্পেইনের বাইরে না থাকে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। আপনাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এ ক্যাম্পেইন সফল করবেন বলে আশা করছি।

রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণের যে পরিকল্পনা গ্রহণ করেছেন, সেই পরিকল্পনা বাস্তবায়নে তিনি কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রী আমাকে রাজশাহী নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। নগরবাসীর প্রত্যাশা অনুযায়ী রাজশাহী নগরীকে আরো পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, তিলোত্তমা ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলা হবে। এ কাজে আমি নগরবাসীর সহযোগিতা কামনা করছি।
   
তিনি আরো বলেন, নাগরিক সেবার পাশাপাশি স্বাস্থ্যসেবায় কাজ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। আমি দায়িত্ব নেওয়ার পরপরই হাম রোগ প্রতিরোধে প্রায় ৮০ হাজার জনসচেতনামূলক লিফলেট প্রস্তুত করে বিতরণ করা হয়েছে। আশা করছি সকলের সহযোগিতায় আমরা রাজশাহী নগরীতে হাম রোগ নিয়ন্ত্রণে রাখতে পারবো।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম। এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডাঃ ফারহানা উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশনে রামেক হাসপাতালের ডাক্তার, নার্সসহ বেসরকারী হাসপাতালের ডাক্তার ও নার্সগণ অংশ নেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার