ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ রাজশাহীতে অপরাহ্নের নৃত্য, শতাধিক প্রতিষ্ঠানের মিলনমেলা বিতর নামাজের পর যে দোয়া পড়বেন জীবিকার দুশ্চিন্তা ঘুচবে যে সুরা পাঠে ‘এটার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে’ স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ সলঙ্গায় ১২৯ বোতল সিরাপ-সহ মাদক কারবারী গ্রেফতার ৪ এক জন্মে সব ভালো কাজ করে যেতে চাই : পার্নো মিত্র মমতার গাড়ি দেখেই ‘চোর-চোর’ স্লোগান, জমায়েতস্থলে ভাঙচুর! নবীজির (সা.) হজ ফেনীতে ১৬ কেজি গাঁজা ও ভারতীয় ঔষধ সহ গ্রেফতার - ২ সুনামগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত পর্যটন খাত উন্নয়নে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী ইটের দেয়ালে বন্দী জীবন: ঠাকুরগাঁওয়ে দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ এক পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ জরুরি রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জে হাসিনাসহ ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ প্যারিসে রূপকথার বিয়ে সারলেন পাকিস্তানি তারকা নিমরা খান রাউজানে বাবলু হত্যা মামলার পলাতক আসামি কুমিল্লা থেকে গ্রেফতার মাত্র ১০ মিনিটেই পটিয়ে ফেলুন আপনার পছন্দের মেয়েটিকে

'সবার পছন্দের মানুষ হয়ে উঠতে পারব ন': এনা সাহা

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০২:০৮:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০২:০৮:১৯ অপরাহ্ন
'সবার পছন্দের মানুষ হয়ে উঠতে পারব ন': এনা সাহা ছবি: সংগৃহীত
এনা সাহাকে দর্শকরা অনেক দিন পর্দায় দেখেননি। শেষ তিন বছর আগে নায়িকার প্রযোজিত ছবি ‘চিনে বাদাম’ মুক্তি পেয়েছিল। তা নিয়ে সেই সময় বিতর্ক তৈরি হয়েছিল। তার পর সব চুপচাপ। কিন্তু এখন কী করছেন অভিনেত্রী? অভিনয় নিয়ে কি কিছু ভাবছেন তিনি? তাঁর প্রযোজনা সংস্থার কাজই বা কীভাবে এগোচ্ছে? সেই বিষয়ে এবার মুখ খুললেন নায়িকা।

আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা এই প্রসঙ্গে বলেন, 'নিজের প্রোডাকশনে একটু মন দিচ্ছি। আগে যে ভুলগুলো করেছিলাম সেগুলো শুধরে নিতে চাই। আগে শুধু অভিনেত্রী ছিলাম। এখন দায়িত্ব আরও বেড়েছে। তাই নিজেকে আরও ঘষেমেজে নিতে চাই। আগের ছবিতে অভিনেত্রী হিসাবে খুব একটা প্রশংসিত হইনি। বরং প্রযোজক হিসাবে সবাই আমার বেশি সুখ্যাতি করেছিলেন।' আর এবার অভিনয়ের ক্ষেত্রেও সেই সুখ্যাতিই চান নায়িকা। আর তাই অভিনয় নিয়েও নিজেকে ভালোভাবে তৈরি করছেন এনা।

তবে এখন বহু ছবি হচ্ছে, পাশাপাশি সিরিজ তো আছেই, এমনকি নায়িকা ছোট পর্দা দিয়ে কাজ শুরু করেছিলেন, সেখানেও নানা সুযোগ তৈরি হয়। কিন্তু এইসব কিছুর মধ্যে কেন এত কম কাজ আসছে নায়িকার? এই প্রসঙ্গে তিনি বলেন, 'কম সুযোগ আসছে তাই কম কাজ করছি। এ বার কেন কম কাজের অফার আসছে আমার কাছে, তা অন্যেরা বলতে পারবে। আমি মেনে নিয়েছি এটা, সবার পছন্দের মানুষ আমি হয়ে উঠতে পারব না।'

তবে আপতত তাঁর প্রযোজিত নতুন ছবি নিয়ে খুব ব্যস্ত রয়েছেন তিনি। এনার নতুন ছবি ‘ডাক্তার কাকু’ আসছে। চলতি বছরেই বড় পর্দায় মুক্তির পরিকল্পনা আগামী দিনে রয়েছে। অভিনয়ের ক্ষেত্রে এনা জানিয়েছেন, ছোট পর্দায় ভালো চরিত্রে সুযোগ এলেও তিনি অভিনয় করবেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ

রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ