ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪১ বছরেও গোলমেশিন! সৌদিতে সেঞ্চুরি রোনাল্ডোর হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হেঁটে মাতামুহুরী নদী পাড়ির চেষ্টা, তলিয়ে কিশোরের মৃত্যু ১১৮ আসনের ‘ম্যাজিক ফিগার’ পেলেন বিজয়, সরকার গঠনে থাকল না বাধা জেল্লাদার ত্বক, থাকবে না বলিরেখা, ক্রিমের বদলে গ্লুটাথিয়োনে বাড়ছে ভরসা নোয়াখালীতে ৪২ বোতল বিদেশি মদসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার শুভেন্দু অধিকারীই হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথের গান-কবিতা শুনে মনে হয় তিনি একজন দার্শনিক: মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাতির ছোড়া হাসুয়া বিদ্ধ হয়ে দাদির মৃত্যু হজের ফরজ ও ওয়াজিব কয়টি ও কী কী হজের ফরজ ও ওয়াজিব কয়টি ও কী কী বদলি হজ নিয়ে যে ৭ প্রশ্নের উত্তর জানা জরুরি ৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন তানজিকা রাণীনগরে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের যুবক গ্রেফতার আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী বিশ্বকাপ ফাইনালের টিকিটের মূল্য তিনগুণ বাড়িয়েছে ফিফা রাতারাতি ক্ষতির মুখে প্রিয়ঙ্কা, বিরাট ও টেলর সুইফটেরা! আত্রাইয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রবীন্দ্র মেলার উদ্বোধন গাঁজা খেয়ে বাড়িঘর ভাঙচুর ও মাকে মারধর, ছেলে কারাগারে

রাসিকের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ১০:২৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ১০:২৫:০৮ অপরাহ্ন
রাসিকের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত রাসিকের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন এবং আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে নগর ভবনের সিটি হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নগরীর সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, নিয়মিত মশক নিধন কার্যক্রম জোরদার এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান।

সভায় সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, সবুজ-পরিচ্ছন্ন রাজশাহী মহানগরীর পরিবেশ আরও উন্নত করতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব যথাযথভাবে বাস্তবায়নে বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছি। ক্লিনসিটি ও গ্রিন সিটি হিসেবে রাজশাহী নগরীর সুনাম রয়েছে। এই সুনাম আরো বৃদ্ধি করা, এই মহানগরীকে আরো পরিচ্ছন্ন, সুবজ, স্বাস্থ্যকর ও শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

রাসিক প্রশাসক বলেন, মশা নিয়ন্ত্রণে ইতোমধ্যে ১৫ দিনব্যাপী ফগার মেশিনে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ড্রেন পরিস্কার কার্যক্রম জোরদার করা হয়েছে। ওয়ার্ড পর্যায়ে পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ নাগরিকসেবা সুনিশ্চিত করতে সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।  

তিনি আরো বলেন, মশক নিয়ন্ত্রণে ফগার স্প্রে, প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ, কোরবানীর বর্জ্য সংগ্রহে ব্যাগ সরবরাহ, ওয়ার্ড পর্যায়ে সড়কবাতি সংযোজনে ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী বর্ষা মৌসুমের আগেই রাজশাহী মহানগরীতে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
 
সভায় বক্তব্য দেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, স্বাগত বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার। সভায় আরও বক্তব্য রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ  ও মঞ্চে উপস্থিত ছিলেন সচিব মোঃ সোহেল রানা।

সভায় ৩০ টি ওয়ার্ডের ওয়ার্ড সচিব, ওয়ার্ড ও মশক সুপারভাইজার, কেন্দ্রীয় সুপারভাইজার ও কেন্দ্রীয় পরিদর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
তানোরে ভিপি সম্পত্তি নিয়ে বিরোধ প্রতিবেদন নিয়ে কালক্ষেপণ

তানোরে ভিপি সম্পত্তি নিয়ে বিরোধ প্রতিবেদন নিয়ে কালক্ষেপণ