ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

নগরীতে এসআইকে পিটিয়ে জখমের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৬ ০৮:১৮:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৬ ০৮:১৮:৪০ অপরাহ্ন
নগরীতে এসআইকে পিটিয়ে জখমের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন নগরীতে এসআইকে পিটিয়ে জখমের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন
রাজশাহী নগরীর বোয়ালিয়া থানাধীন অলোকার মোড় এলাকায় এক পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে।

আহত ওই কর্মকর্তা সাব-ইন্সপেক্টর কোমল রক্ষিত (৪৫), তিনি বর্তমানে কক্সবাজারের টেকনাফ উপজেলার উখিয়া থানাধীন ১৪ এপিবিএন-এ কর্মরত।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে অলোকার মোড় এলাকায় বোর্ড চেয়ারম্যানের বাসভবনের পাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকরা জানান, তার মাথায় পাঁচটি সেলাই দিতে হয়েছে এবং তিনি বর্তমানে হাসপাতালের ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আহত কোমল রক্ষিতের অভিযোগ, পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। তিনি জানান, শ্বশুরের মৃত্যুর পর তার শাশুড়ি নিজের নামে থাকা জমি তার স্ত্রী ও শ্যালিকার নামে দলিল করে দেন| পরবর্তীতে ওই জমিতে তিনি নিজ খরচে একটি বাড়ি নির্মাণ করে ভাড়া দেন। তবে স্থানীয় দীপক নামে এক ব্যক্তি ভাড়াটিয়াদের ওপর চাপ সৃষ্টি করে ভাড়ার অর্থ আত্মসাৎ করছিলেন বলে অভিযোগ করেন তিনি।

কোমল রক্ষিত বলেন, কর্মস্থল দূরে হওয়ায় নিয়মিত এলাকায় থাকতে পারতেন না। বিষয়টি মীমাংসার জন্য ছুটি নিয়ে রাজশাহীতে এসে ভাড়াটিয়ার সঙ্গে কথা বলার সময় দীপক তার ওপর হামলা চালায়। তার হাতে থাকা প্রায় ৩ থেকে ৪ পাউন্ড ওজনের একটি তালা দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে দীপকের দুই ভাই প্রশান্ত ও প্রদীপ লোহার রড ও পাইপ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার সময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

শিরোইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম রসুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বোয়ালিয়া থানার ওসি (তদন্ত) এএইচএম সিরাজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজি হননি। তবে কথা বলার একপর্যায়ে তিনি কিছুটা উচ্চস্বরে প্রতিক্রিয়া জানান।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান বলেন, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা