ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্তন্যপান শুধু শিশুর নয়, মায়েরও সুরক্ষা চার্লি চৌহানের নতুন জীবনে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক অভিনেত্রী নিকিতা রাওয়ালকে নারী অনুরাগীর চুমু মোহনপুরে ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন কৃষকদলের পরিচিতি সভা নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা গোদাগাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত, সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি কমিশন গঠনের দাবি সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা মাটির নিচে ‘গাঁজার খনি’, ২৬৪ কেজিসহ ধরা রাসেল ধর্ষণের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে গণধর্ষণ, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী আরও এক বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ স্ত্রী পালিয়ে যাওয়ায় দুধ দিয়ে গোসল করলেন স্বামী চাঁপাইনবাবগঞ্জ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ২ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমানকে আরডিএ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে মনোনীত মির্জা ফখরুল দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পাড়ে ভাসমান অবস্থায় ব্যক্তির মরদেহ উদ্ধার মেসির বাবাকে শ্রদ্ধা জানিয়ে গোল উদযাপন ডি পলের রাজশাহী সরকারি সিটি কলেজে অভিভাবক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলে ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

ব্যাটিং ব্যর্থতায় হাতের মুঠোয় থাকা ম্যাচে হেরেছে বাংলাদেশ

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০৯:১০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০৯:১০:০৮ অপরাহ্ন
ব্যাটিং ব্যর্থতায় হাতের মুঠোয় থাকা ম্যাচে হেরেছে বাংলাদেশ ছবি: সংগৃহীত
শুরুর চাপ সামলে দারুণভাবে ঘরে দাঁড়ায় বাংলাদেশ। একটা সময় ম্যাচে নিয়ন্ত্রণ নিয়ে নেয় টাইগাররা। তবে মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় হাতের মুঠোয় থাকা ম্যাচে হেরেছে বাংলাদেশ। ২৬ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে লিড নিলো নিউজিল্যান্ড। 

শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম লাথাম। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।  

দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ বলে ৬৮ রান করেন হেনরি নিকোলাস। এছাড়া ড্যান ফক্সক্রফট ৫৮ বলে ৫৯ ও উইল ইয়োং ৪২ বলে ৩০ রান করেন। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম। 

২৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২১ রানের মধ্যে জোড়া উইকেট হারায় টাইগাররা। তানজিদ হাসান তামিম ২ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান নাজমুল হোসেন শান্ত।  

এরপর ক্রিজে আসেন লিটন দাস। তাকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন ওপেনার সাইফ হাসান। এই দুই ব্যাটার প্রতিরোধ গড়েন। দুর্দান্ত ব্যাটিংয়ে ৫৯ বলে ফিফটি তুলে নেন সাইফ। ৮ চারের সঙ্গে একটি ছক্কা হাঁকিয়েছেন এই টাইগার ওপেনার। 

অন্যদিকে সাইফকে ভালো সঙ্গ দেন লিটন। তবে দলীয় ১১৪ রানে ৭৬ বলে ৫৭ রান করে সাজঘরে ফিরে যান সাইফ হাসান। তার বিদায়ের পর আউট হন লিটন। ৪ রানের জন্য ফিফটি মিস করেন তিনি। ৬৮ বলে ৪৬ করেন লিটন।  

এই দুই সেট ব্যাটারের বিদায়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ। আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করছেন তাওহিদ হৃদয়। তবে খুবই ধীরগতির ব্যাটিং করেন আফিফ। দলীয় ১৮৪ রানে ৪৯ বলে ২৭ রান করে আউট হন তিনি। 

আফিফের বিদায়ের পর ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনে ২০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় টাইগাররা। মিরাজ ৬, রিশাদ ৪, তাসকিন ২ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান শরীফুল।  

অন্যদিকে, একপ্রান্ত আগলে ব্যাটিং করতে থাকেন হৃদয়। ৫৮ বলে ফিফটি তুলে নেন তিনি। ৬০ বলে ৫৫ রানে হৃদয় আউট হলে ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ। কিউইদের পক্ষে য়ার টিকনার নেন ৪টি উইকেট। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪