ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

রাজশাহীতে অতিরিক্ত তেল মজুত ও বিক্রি: হাতেনাতে ধরা, জরিমানা

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০৮:৪০:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০৮:৪০:৪৬ অপরাহ্ন
রাজশাহীতে অতিরিক্ত তেল মজুত ও বিক্রি: হাতেনাতে ধরা, জরিমানা রাজশাহীতে অতিরিক্ত তেল মজুত ও বিক্রি: হাতেনাতে ধরা, জরিমানা
রাজশাহী মহানগরীতে ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ ও চড়া দামে বিক্রির অভিযোগে রাকিব হাসান (২৬) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে নগরীর বোয়ালিয়া থানার আলুপট্টি এলাকার একটি বহুতল ভবনের বেসমেন্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রাকিব হাসান নগরীর হোসনীগঞ্জ বেতপট্টি এলাকার শাহজাহান আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালিয়া ভূমি অফিসের সহকারী কমিশনার আরিফ হোসেন। তিনি জানান, অভিযানে ৪০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত পেট্রোল বাজারমূল্যে বিক্রি করা হয়। জরিমানার অর্থ এবং তেল বিক্রির টাকা আগামী রোববার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

ভ্রাম্যমাণ আদালত ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, রাকিব হাসান দীর্ঘদিন ধরে ফিলিং স্টেশনের কিছু কর্মচারীর সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত পেট্রোল ও অকটেন সংগ্রহ করতেন। পরে সেগুলো ভবনের বেসমেন্টে মজুত রেখে বাইকারদের কাছে প্রতি লিটার ২০০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি করতেন।

এনএসআই সূত্র জানায়, সংস্থাটির রাজশাহী মেট্রো কার্যালয়ের সদস্যরা বেশ কিছুদিন ধরে এ চক্রের ওপর নজরদারি করছিলেন। বৃহস্পতিবার রাতে এক সদস্য ক্রেতা সেজে তেল কিনতে গেলে রাকিব বিক্রিতে সম্মত হন। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয় এবং মজুত তেল জব্দ করা হয়।

অভিযান শেষে বেসমেন্টে থাকা বোতল ও জার দেখে গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, সম্প্রতি প্রায় ৫০০ লিটার জ্বালানি তেল এভাবে বিক্রি করেছেন রাকিব। অবৈধ জ্বালানি মজুত ও বিক্রি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম