ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০৮:৩৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০৮:৩৭:৩০ অপরাহ্ন
রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাংলা নববর্ষ বরণ ১৪৩৩ ও রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় নগরীর লালনশাহ মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ। এরপর অভিষেক উপলক্ষে রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক রেজওয়ানুল হুদা খান রুবেলসহ ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বির্নিমাণে কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রী আমাকে রাজশাহী মহানগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। আমি প্রশাসক হিসেবে নয়, সেবক হিসেবে নগরবাসীর সেবা করে যাচ্ছি। রাজশাহী মহানগরীকে আরো সুন্দর, স্বাস্থ্যকর, তিলোত্তমা ও শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। এ কাজের আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

তিনি আরো বলেন, রাজশাহী থেকে অনেক শিল্পী জাতীয় পর্যায়ে সুনাম বয়ে এনেছেন। রাজশাহীর শিল্প ও সাংস্কৃতিক অঙ্গনকে আরো এগিয়ে নিতে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার সভাপতি মোঃ সেলিম রেজা। সঞ্চালনায় করেন সংস্থার সাধারণ সম্পাদক রেজওয়ানুল হুদা খান রুবেল। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর