ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে বন্য হাতির আক্রমণে প্রাণ গেল ঘুমন্ত মা-মেয়ের বাংলাদেশ সীমান্তে কুমির-বিষধর সাপ ছাড়তে চায় বিএসএফ গরমে অ্যাসিডিটির মহৌষধ আমলকীর রস! রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভা ইমামের পেছনে নামাজ আদায়ের সময় ভুল হলে করণীয় কী? রোদে পুড়ে ফিরেই কি স্নান করছেন? অজান্তেই ডেকে আনছেন বিপদ ট্রাম্পের নাকের ডগায় প্রচুর অস্ত্র মজুত রেখেছে ইরান ইসলামের মৌলিক পাঁচ স্তম্ভ কী কী ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ ভারতে চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালের দেয়াল ধসে ৭ জনের মৃত্যু বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না: প্রধানমন্ত্রী টানা ২০ ম্যাচে জয়! শিরোপার আরও কাছে আল নাসের বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না: সংসদে অর্থমন্ত্রী রাণীশংকৈলে প্রাকৃতিক দূর্যোগে ফসলের ব্যাপক ক্ষতি: চলছে নিরুপনের কাজ নগরীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী টিপু গ্রেপ্তার নোয়াখালী সরকারি কলেজে ভাঙচুর-শিক্ষক হেনস্তা: শাস্তির মুখে ছাত্রদলের ৫ নেতা নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ আলোচনা স্থগিত : ইরানকে ফের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের ইরানের ৩৫টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের নগরীতে বিপুল পরিমান গাঁজা-সহ গ্রেফতার-২

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে ইসরাইলের হামলায় দুই গণমাধ্যমকর্মী নিহত

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০২:০০:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০২:০০:৫৩ অপরাহ্ন
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে ইসরাইলের হামলায় দুই গণমাধ্যমকর্মী নিহত ছবি: সংগৃহীত
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে ইসরাইলি হামলায় দুই গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জুন) আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (১৬ জুন) ইসরাইলি বাহিনী তেহরানের আইআরআইবি কম্পাউন্ডে হামলা চালায়। এতে হঠাৎ করেই সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়।
 
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজ একটি সতর্কবার্তা জারি করে বলেন, ‘ইরানের প্রচারণা এবং উস্কানিমূলক মুখপত্রটি অদৃশ্য হওয়ার পথে।’ এরপরই হামলাটি চালানো হয়।

দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, নিহতদের নাম নিমা রজবপুর এবং মাসুমেহ আজিমি। রজবপুর একজন সংবাদ সম্পাদক ছিলেন এবং আজিমি আইআরআইবি সম্প্রচারকের সচিবালয়ের একজন কর্মচারী ছিলেন।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন কর্তৃপক্ষ জানায়, ‘ইসরাইল তাদের ওপর আক্রমণ চালাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টিভি এবং রেডিও অদৃশ্য হতে চলেছে বলে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর হুমকির কিছুক্ষণ পরই হামলার খবর এলো।’

ঘটনার একটি ভিডিও শেয়ার করে আল জাজিরা এবং ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরাইলি হামলার ঘটনা নিয়ে উপস্থাপক যখন টিভিতে সরাসরি সম্প্রচারে ছিলেন, তখনই একটি বিস্ফোরণ ঘটে। এসময় উপস্থাপককে সেখান থেকে বেরিয়ে যেতে দেখা যায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে  মতবিনিময় সভা

রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভা