ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬ , ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে গাঁজা ও এসকাফ সিরাপ সহ মাদক কারবারী গ্রেফতার -৩ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮ রাসিক প্রশাসকের সাথে কাদিরগঞ্জ নিমতলা জামে মসজিদের মুসল্লীদের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় আসক ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি অনুমোদন নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু তানোরে ওপেন হাউস ডে-২০২৬ উদযাপন স্থায়ী হলো মাস্টাররোলে কর্মরত রুয়েটের ২৭ কর্মচারী স্থায়ী হলো মাস্টাররোলে কর্মরত রুয়েটের ২৭ কর্মচারী সিংড়ায় আদিবাসীদের নিয়ে আলোচনা সভা জামায়াাতে ইসলাম আফিম মাদকের চেয়েও বিপজ্জনক: বুলু যে গ্রামে ছেলে-মেয়ের বিয়ে দিতে চায় না কেউ! ১১ বছরের ছাত্রীর অন্তঃসত্ত্বা: পলাতক শিক্ষক, ভিডিওতে নিজেকে নির্দোষ দাবি রাজশাহীতে অনুষ্ঠিতব্য ৫০ ওভার ক্রিকেট টুর্নামেন্ট ‘শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ হিসেবে নামকরণ গাবতলীতে অগ্নিকাণ্ডে মৃত্যু পরিবারকে খাদ্য-বস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করলেন সাবেক এমপি লালু শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় শিক্ষকদের দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মিলন কৃষকের মুখে হাসি: গোমস্তাপুরে সাড়ে ৪ কিমি নতুন রাস্তার নির্মাণ কাজ শুরু রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ আটক ৭ নিয়ন্ত্রণ হারিয়ে ভবনে ঢুকে গেল বিমান, বিধ্বস্ত হয়ে নিহত ৩ দেশে পর্যাপ্ত কোরবানির পশু আছে,আমদানির প্রয়োজন নেই : প্রাণিসম্পদ মন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস আজ

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে ইসরাইলের হামলায় দুই গণমাধ্যমকর্মী নিহত

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০২:০০:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০২:০০:৫৩ অপরাহ্ন
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে ইসরাইলের হামলায় দুই গণমাধ্যমকর্মী নিহত ছবি: সংগৃহীত
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে ইসরাইলি হামলায় দুই গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জুন) আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (১৬ জুন) ইসরাইলি বাহিনী তেহরানের আইআরআইবি কম্পাউন্ডে হামলা চালায়। এতে হঠাৎ করেই সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়।
 
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কার্টজ একটি সতর্কবার্তা জারি করে বলেন, ‘ইরানের প্রচারণা এবং উস্কানিমূলক মুখপত্রটি অদৃশ্য হওয়ার পথে।’ এরপরই হামলাটি চালানো হয়।

দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, নিহতদের নাম নিমা রজবপুর এবং মাসুমেহ আজিমি। রজবপুর একজন সংবাদ সম্পাদক ছিলেন এবং আজিমি আইআরআইবি সম্প্রচারকের সচিবালয়ের একজন কর্মচারী ছিলেন।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন কর্তৃপক্ষ জানায়, ‘ইসরাইল তাদের ওপর আক্রমণ চালাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টিভি এবং রেডিও অদৃশ্য হতে চলেছে বলে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর হুমকির কিছুক্ষণ পরই হামলার খবর এলো।’

ঘটনার একটি ভিডিও শেয়ার করে আল জাজিরা এবং ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরাইলি হামলার ঘটনা নিয়ে উপস্থাপক যখন টিভিতে সরাসরি সম্প্রচারে ছিলেন, তখনই একটি বিস্ফোরণ ঘটে। এসময় উপস্থাপককে সেখান থেকে বেরিয়ে যেতে দেখা যায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে গাঁজা ও এসকাফ সিরাপ সহ মাদক কারবারী গ্রেফতার -৩

নগরীতে গাঁজা ও এসকাফ সিরাপ সহ মাদক কারবারী গ্রেফতার -৩