ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে মসজিদ ও বাড়ির জায়গাসহ সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০৮:১৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০৮:১৩:০৫ অপরাহ্ন
গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে মসজিদ ও বাড়ির জায়গাসহ সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ গুরুদাসপুরে আইনজীবীর বিরুদ্ধে মসজিদ ও বাড়ির জায়গাসহ সরকারি রাস্তা জবরদখলের অভিযোগ
নাটোরের গুরুদাসপুরে মসজিদের জায়গা, সরকারি রাস্তা ও বসতবাড়ির জায়গা জবরদখলের অভিযোগ উঠেছে আইনজীবী আব্দুল মোতালেব আনাম ও তার মেয়ে শিউরী খাতুনের বিরুদ্ধে।

শুক্রবার বেলা ১১টায় উপজেলার রুহাই গ্রামের চকপাড়ায় এস্কে মাহাবুব জামে মসজিদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে ওই অভিযোগ করেন এলাকাবাসী। অবৈধ দখলের কারণে মসজিদের সামনের সরু রাস্তায় ঠাসাঠাসি ভাবেই মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য হাসান আলী, মসজিদ কমিটির সভাপতি আজমুল হক বুদ্দু, কবরস্থানের সভাপতি নজরুল ইসলাম, আলী আহাদ ফারুকী প্রমূখ। উপজেলা প্রশাসনের কাছে অবৈধ দখল উচ্ছেদের দাবি জানান তারা।

বক্তারা বলেন- ‘৩৬ বছর ধরে মরহুম জাফর উদ্দিন প্রামাণিকের ছেলে এডভোকেট আব্দুল মোতালেব আনাম ওই মসজিদের জায়গার ওপর বসতবাড়ি করে আছেন। ফলে মসজিদে চলাচলের জায়গা সংকুচিত হয়েছে। মৃত ব্যক্তির লাশ আনা-নেওয়া করা  যায়না। বাপ-বেটি শালিস দরবার মানেন না, কারো কথাও শুনেন না। প্রতিবাদ করলে উল্টো মামলা দিয়ে হয়রানি করা হয়।’

কবরস্থানের সভাপতি নজরুল ইসলাম বলেন- ‘মসজিদ সংলগ্ন কবরস্থানের সাথে টয়লেট নির্মাণ করে আরেক জটিলতা সৃষ্টি করেছেন শিউলী। তার বাড়ির নোংরা পানি পর্যন্ত কবরস্থানে প্রবেশ করে।’

ভুক্তভোগী আলী আহাদ বলেন- ‘বাড়ির সামনের সরকারি কাঁচা রাস্তাটির অধিকাংশ জায়গা জবরদখল করে আছেন আনাম। আমার বাড়ির প্রবেশপথে পিলার স্থাপন করে প্রতিবন্ধকতা তৈরি করেছেন। পিলার অপসারণের দাবিতে ইউএনও, এসিল্যান্ড ও থানার ওসি বরাবর অভিযোগ দিয়েছি।’

অভিযুক্ত আইনজীবী আনাম বলেন- ‘এটা আমার পৈত্রিক সম্পত্তি। যা মেয়ে শিউলীর নামে দিয়েছি। অনেক মাপজোক হয়েছে, আমার জায়গা সঠিক আছে। যেখানে আমার মেয়ে যাতায়াতের পথ পায়না, সেখানে অন্যদের কেন জায়গা দেব।’

স্থানীয় ইউপি সদস্য হাসান আলী বলেন- ‘শিউলি ও তার বাবা আনাম ৬ ইঞ্চি জায়গা ছাড়তেও নারাজ। প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে মামলাও হতে পারে। হামলা-মামলার ভয়ে আনাম পরিবারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে চান না।’
উপজেলা নির্বাহী কর্র্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন- ‘তদন্ত করে উভয়পক্ষের শুনানী শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী