ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

রাণীনগরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০৮:০৫:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০৮:০৫:২৮ অপরাহ্ন
রাণীনগরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত রাণীনগরে স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক বরখাস্ত
নওগাঁর রাণীনগরে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে শ্রীদাম কুমার মন্ডল (৪২) নামে কৃষি বিষয়ক এক শিক্ষককে সাময়ীক বরখাস্ত করা হয়েছে| ছাত্রীকে যৌন হয়রানীর বিষয়টি এলাকায় জানাজানি হলে ছাত্র-ছাত্রীর অভিভাবক ও স্থানীয় জনতা বৃহস্পতিবারে বিদ্যালয় ঘেরাও করে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে| তবে অভিযুক্ত ওই শিক্ষক পরিস্থিতি বেগতিক দেখে  বিশেষ কয়েকজন প্রভাবশালীর ছত্রছায়ায় কৌশলে পালিয়ে গিয়ে এই যাত্রায় সে বেচে যায়। উত্তেজিত জনতা কর্তৃক স্কুল ঘেরাও খবর পেয়ে সহকারী কমশিনার (ভূমি) ও রাণীনগর থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে ন্যায় বিচারের আশ্বাস দেওয়া হলে স্থানীয় জনতা শান্ত হলে শিক্ষকদের মুক্ত করা হয়। এ ন্যাক্করজনক ঘটনায় বৃহস্পতিবার রাতে শিক্ষক শ্রীদাম মন্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়| ঘটনাটি ঘটেছে উপজেলার বড়গাছা ইউনিয়নের দেউলা মানিকহার উচ্চ বিদ্যালয়ে| শিক্ষক শ্রীদাম মন্ডল নওগাঁ জেলার আত্রাই উপজেলার তিলাবুদুরী গ্রামের বাসিন্দা। সে এই স্কুলে ২০০১ সাল থেকে শিক্ষকতা করতো| এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠে একটি চক্র| প্রশাসনের শক্ত অবস্থানের কারণে তা ব্যর্থ হয়।

জানা গেছে, উপজেলার বড়গাছা ইউনিয়নের দেউলা মানিকহার উচ্চ বিদ্যালয়ে গত ৮ এপ্রিল স্কুল ছুটি হওয়ার আগ মহুর্তে  নবম শ্রেণীর এক ছাত্রীকে একটি গাইডবুক দেওয়ার নাম করে কমনরুমে ডেকে ওই ছাত্রীকে নানা কায়দায় সহকারী শিক্ষক শ্রীদাম যৌন হয়রানি করেন। বিষয়টি ভুক্তভোগী ছাত্রী বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনকে জানালে বৃহস্পতিবার ভুক্তভোগীরজন, সহপাঠী ও স্থানীয় লোকজন ওই স্কুলে গিয়ে শিক্ষক শ্রীদাম মন্ডলরে বিচারের দাবি জানিয়ে বেশ কয়েক জন শিক্ষককে ঘেরাও করে অবরুদ্ধ করে রাখে। স্কুল কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়ে স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসানকে জানালে তাৎক্ষনিক ভাবে সহকারী কমিশনার (ভূমি) নাবলিা ইয়াসমিন ও থানাপুলিশকে ঘটনাস্থলে পাঠায়। পরে সহকারী কমিশনার ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে স্থানীয় জনতা শান্ত হলে অন্যান্য শিক্ষকদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে| এরপর ওই রাতেই বিদ্যালয়ের সভাপতি ও উপজলো নির্বাহী অফিসার অভিযুক্ত ওই শিক্ষক শ্রীদাম মন্ডলকে সাময়কি বরখাস্ত করেন।

ওই স্কুলের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র প্রামানিক জানান, সহকারী শিক্ষক শ্রীদামের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রাথমিক ভাবে সত্যতা পাওয়ায় তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। তবে অভিযোগ বিষয়ে জানতে শিক্ষক শ্রীদাম কুমার মন্ডলের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ থাকায়  বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি গা-ঢাকা দেন।

রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার ও মানিকহার উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাকিবুল হাসান জানান, ছাত্রীকে যৌন হয়রানীর বিষয়টি প্রাথমিক ভাবে প্রমানিত হওয়ায় শিক্ষক শ্রীদাম মন্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে| এবিষয়ে  তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর