ঢাকা , বুধবার, ২০ মে ২০২৬ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত স্ত্রী মিরপুরে শিশুকে গলাকেটে হত্যা: প্রধান অভিযুক্ত সোহেল রানা গ্রেফতার ডিজিটাল ভূমি সেবায় নতুন দিগন্ত: আত্রাইয়ে ভূমি সেবা মেলা উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বটতলা পশু হাটে ভ্রাম্যমান আদালতের অভিযান গাইবান্ধায় পিকআপ-অটোরিক্সার সংঘর্ষে নিহত ২, আহত ৫ পরিবারের উপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা তানোরে সিসিবিভিও ক্ষুদ্র নৃ-গোষ্ঠেীর ভূমি সংক্রান্ত পরিসেবা শীর্ষক মতবিনিময় সভা রাজশাহীতে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক বাড়িতেই বানিয়ে ফেলুন ক্যাফে-স্টাইল কোল্ড কফি, রইল ৩টি সহজ রেসিপি সামান্থা থেকে রশ্মিকা, দক্ষিণের অভিনেত্রীদের সম্পত্তির পরিমাণ কত, সবচেয়ে ধনী নায়িকা কে? টেলিভিশনে কামব্যাক সৃজলা গুহর, বিশেষ পর্বে থাকছে বড় চমক কানের রেড কার্পেটে মৌনী, ডিভোর্স ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে, প্রিয় বান্ধবীকে কী বললেন দিশা? সুরা মুলক তেলাওয়াতের ফজিলত গাজীপুরে মায়ের কাছে চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণ ১৩ বছরের কিশোরের বদলগাছীতে নিহত শিক্ষিকাকে দেখতে গিয়ে ছাত্রীরও মৃত্যু নাটোরে সিংড়ায় দিনদুপুরে ব্যবসায়ীর বাড়িতে চুরি, ১০ লাখ টাকা ও ৮ ভরি সোনা লুট জুয়ার আসরে ডিবির অভিযান, আটক ৮ পুলিশ কনস্টেবলের বাড়ি থকে স্বর্ণালংকার ও টাকা লুট

তেলের সংকটে স্বস্তির পথ: রাণীশংকৈলের রতনের ব্যাটারি বাইকে চমক, ৫ টাকায় দীর্ঘ পথচলা

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০৮:০১:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০৮:০১:০৯ অপরাহ্ন
তেলের সংকটে স্বস্তির পথ: রাণীশংকৈলের রতনের ব্যাটারি বাইকে চমক, ৫ টাকায় দীর্ঘ পথচলা তেলের সংকটে স্বস্তির পথ: রাণীশংকৈলের রতনের ব্যাটারি বাইকে চমক, ৫ টাকায় দীর্ঘ পথচলা
জ্বালানি তেলের বাজারে অস্থিরতা যেন এখন বিশ্ববাসীর নিত্যসঙ্গী। দেশের ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন, বাড়তি খরচ আর সীমাহীন ভোগান্তিতে বিপর্যস্ত সাধারণ মানুষ। ঠিক এমন এক বাস্তবতায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এক সাধারণ মেকানিক রতন মহন্ত দেখাচ্ছেন ভিন্ন এক সম্ভাবনার দিগন্ত,যা স্বল্প খরচে, পরিবেশবান্ধব চলাচলের এক অনন্য উদাহরণ।

পৌর শহরের মহলবাড়ী এলাকার সুরেন মহন্তের ছেলে রতন মহন্ত পেশায় একজন অটোভ্যান মেকানিক। একসময় সাইকেল মেরামতের কাজ দিয়ে তার যাত্রা শুরু হলেও বর্তমানে পৌর শহরের কলেজ রোডে রয়েছে তার নিজস্ব যন্ত্রাংশের দোকান। সীমিত সামর্থ্য আর বাস্তব অভিজ্ঞতাকে পুঁজি করে তিনি তৈরি করেছেন ব্যতিক্রমধর্মী এক ব্যাটারি চালিত মোটরসাইকেল। শুক্রবার ১৭ এপ্রিল বিকালে তার সাথে কথা হলে তিনি জানান, ২০১৯ সালে একটি পুরাতন ১০০ সিসি সুজুকি মোটরসাইকেল কেনার পর থেকেই নানা যান্ত্রিক সমস্যায় পড়েন রতন। বারবার মেরামত করেও পুরোপুরি সমাধান না হওয়া এবং তেলের ক্রমবর্ধমান খরচ তাকে ভাবিয়ে তোলে। অবশেষে প্রচলিত ধারার বাইরে গিয়ে তিনি নেন সাহসী সিদ্ধান্ত। ইঞ্জিন বাদ দিয়ে সম্পূর্ণ নতুনভাবে বাইকটিকে রূপান্তর করা।

নিজের হাতে বাইকের ইঞ্জিন খুলে সেখানে স্থাপন করেন ১২ ভোল্টের চারটি ব্যাটারি এবং একটি অটোরিকশার শক্তিশালী মোটর। ব্যাটারি ও মোটরের সমন্বয়ে তৈরি এই বৈদ্যুতিক বাইক এখন দিব্যি ছুটে চলে। একবার চার্জে প্রায় ১২০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম এই বাইকটির বিদ্যুৎ খরচ হয় মাত্র ৫ থেকে ৬ টাকায়, যেখানে একই দূরত্ব পাড়ি দিতে সাধারণ মোটরসাইকেলে জ্বালানি খরচ হয় প্রায় ৪০০ টাকা।

রতন মহন্ত বলেন,“শুরুতে অনেকেই আমাকে নিয়ে অনেক হাসাহাসি করেছে, কেউ বিশ্বাস করেনি এটা দিয়ে ঠিকমতো চলা সম্ভব কিনা । কিন্তু আমি চেষ্টা চালিয়ে গেছি। এখন যখন তেলের জন্য মানুষ ভোগান্তিতে, তখন তারাই এখন আমার কাজের প্রশংসা করছে।”তার এই উদ্যোগ শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বর্তমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে একটি বাস্তবসম্মত বিকল্প পথের ইঙ্গিত দিচ্ছে। তার এই ব্যাটরি চালিত বাইকটি দেখতে প্রতিদিন তার বাড়িতে ভিড় জমাচ্ছেন অনেক বাইকচালক। কেউ কেউ চলমান জ্বালানি তেলের ধকল সহ্য করতে না পেরে তার কাছ থেকে বানিয়ে নিতে চাচ্ছেন এমন বাইক। পরিবেশ দূষণ কমানো, খরচ সাশ্রয় এবং স্থানীয় প্রযুক্তির উন্নয়নে এমন উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সচেতন মহল।

রতনের প্রতিবেশী আবু হানিফ বলেন, “তেল কিনতে আমাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। অথচ রতন খুব সহজেই চলাফেরা করছেন, খরচও খুব কম। আমিও এখন নিজের বাইকটাকে ব্যাটারিতে রূপান্তরের কথা ভাবছি।”

তিনি আরও জানান, সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রযুক্তিগত সহায়তা পেলে এই ধরনের উদ্ভাবন আরও আধুনিক ও কার্যকর রূপ পেতে পারে।

রতন মহন্তের এই উদ্যোগ আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে,আমরা কি এখনো প্রচলিত জ্বালানির উপর নির্ভরশীল থাকবো, নাকি বিকল্প শক্তির পথে হাঁটবো? স্থানীয় পর্যায়ের এমন উদ্ভাবনগুলো যদি সঠিকভাবে মূল্যায়ন ও পৃষ্ঠপোষকতা পায়, তবে তা শুধু ব্যক্তিগত নয়, জাতীয় পর্যায়েও জ্বালানি সাশ্রয় ও পরিবেশ সুরক্ষায় বড় অবদান রাখতে পারে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরে সিসিবিভিও ক্ষুদ্র নৃ-গোষ্ঠেীর  ভূমি সংক্রান্ত পরিসেবা শীর্ষক মতবিনিময় সভা

তানোরে সিসিবিভিও ক্ষুদ্র নৃ-গোষ্ঠেীর ভূমি সংক্রান্ত পরিসেবা শীর্ষক মতবিনিময় সভা