ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক ছোটন সরদারকে হেনস্তার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীর মোহনপুরে উদ্দীপন এনজিওর আয়োজনে শিক্ষা বিষয়ক সেমিনার রুয়েটে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে বিকল্প জ্বালানি ব্যবস্থার ওপর গুরুত্বারোপ রাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের মতবিনিময় সভা রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাসিক প্রশাসকের অভিনন্দন নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা রাজশাহীর মোহনপুরে সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা রাজশাহীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৬ রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২২ আগস্ট নন্দীগ্রামে ফুটবল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে দুই যুবকের ছয় মাসের কারাদণ্ড পঞ্চগড়ে পুকুরে বাস উল্টে আহত ১৯ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের কোটচাঁদপুরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল যুবকের ভাসমান লাশ চুরির সময় চিনে ফেলায় স্কুল অধ্যক্ষকে কুপিয়ে হত্যা, দশম শ্রেণির দুই ছাত্র গ্রেপ্তার কিমের হাতে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা রয়েছে, দাবি ট্রাম্পের পুঠিয়ার ঝলমিলয়া হাটে চিংড়ি বড় দেখাতে জেলি, ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা ধামইরহাটে নারীকে শ্বাসরোধে হত্যা, মরদেহে আগুন: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আশুলিয়ায় নিখোঁজের তিন ঘণ্টা পর বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার

ইউক্রেনে বড় ধরনের হামলা রাশিয়ার, নিহত ১৮

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০১:৪৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০১:৪৪:৪৫ অপরাহ্ন
ইউক্রেনে বড় ধরনের হামলা রাশিয়ার, নিহত ১৮ ছবি: সংগৃহীত
ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহর। যুদ্ধবিরতির পরপরই এই হামলা নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে। পাল্টা হামলায় রাশিয়াতেও প্রাণহানির খবর পাওয়া গেছে।

ইউক্রেন লক্ষ্য করে রাতভর ৭শ’র বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। লক্ষ্যবস্তু করা হয় ইউক্রেনের বিভিন্ন শহর। রাজধানী কিয়েভ, বন্দরনগরী ওডেসা এবং শিল্পনগরী দিনিপ্রোতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়। হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
 
কিয়েভে মধ্যরাতে সাইরেন বেজে ওঠার পরপরই শুরু হয় বিস্ফোরণ। একটি বহুতল ভবনে সরাসরি আঘাত হানে রাশিয়ার ড্রোন। এত ভবনটি ধসে পড়ে। শহর কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে ১২ বছর বয়সি শিশুও রয়েছে।
 
ইউক্রেনের বিমান বাহিনী জানায়, ৬শ’র বেশি ড্রোন ও ৪৪টি ক্ষেপণাস্ত্রের মধ্যে বেশিরভাগই ভূপাতিত করা সম্ভব হয়েছে। তবুও ২৬টি স্থানে সরাসরি আঘাত হানে রুশ ক্ষেপণাস্ত্র। একইসঙ্গে দক্ষিণাঞ্চলের একাধিক শহর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। 

এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিথিল নয়, বরং আরও জোরদার করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
 
এছাড়া প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতির কথাও তুলে ধরেন জেলেনস্কি, যা রাশিয়ার ব্যালিস্টিক হামলা প্রতিহত করার একমাত্র কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা।
 
পাল্টা হামলায় রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলেও প্রাণহানির খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতির পরও উভয় পক্ষের এই পাল্টাপাল্টি হামলা শান্তি আলোচনার পথ অনিশ্চিত করে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
 
যুদ্ধের পঞ্চম বছরে এসে সংঘাত থামাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও, পাল্টাপাল্টি হামলায় তা আরও বহুদূর গড়াবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮