ঢাকা , বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ , ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তান কী শেষ পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে? ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, আটক ১ ভারতে খোলা জায়গায় ঈদের নামাজের অনুমতি মিলছে না, আতঙ্কে মুসলিমরা ভ্যাট থেকে সরে আসতে চায় সরকার, ধনীদের সম্পদে কর বাড়ানোর পরিকল্পনা ‘আগ্রাসনের জবাব দেব’! ফের হুঁশিয়ারি ইরানের ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা ও পরিচ্ছন্ন রাজশাহী গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর ঈদুল আজহা উদযাপনে নিজ নির্বাচনী এলাকায়- এজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল মাটির বুক বাঁচিয়েই উন্নয়নের মহাসড়ক”— ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা ঈদে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় আরএমপি, নগরবাসীকে সহযোগিতার আহ্বান পুলিশ কমিশনারের আজিমনগরে প্রথমবার থামল চিলাহাটি এক্সপ্রেস, যাত্রী হয়ে এলেন প্রতিমন্ত্রী পুতুল কাটাখালীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর হাট ও চট্টগ্রাম মহানগরীর কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দান পরিদর্শন নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার - ১৩ নগরীর চন্দ্রিমায় বিপুল পরিমান গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেটসহ আটক ১ ঢাকার নর্দায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩ চিটচিটে হয়ে যাওয়ার ভয়ে মাথায় তেল মাখছেন না? গরমের জন্য বেছে নিন হালকা কিছু বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঈশ্বরদীর রূপপুর গ্রিনসিটিতে রুশ নাগরিকের মৃত্যু

সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০১:১৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০১:১৪:৪০ অপরাহ্ন
সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে ছবি: সংগৃহীত
সমাজের পিছিয়ে পড়া ১২৬ জন হতদরিদ্র, এতিম ও অসহায় তরুণ-তরুণীর জীবনে নতুন অধ্যায়ের সূচনা হলো এক ব্যতিক্রমধর্মী গণবিয়ের মাধ্যমে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সিলেট নগরীর একটি কনভেনশন হলে মানবিক সংগঠন ‘সিডস অব ব্লেসিংস’-এর উদ্যোগে এবং যুক্তরাজ্যভিত্তিক প্রবাসী তরুণদের চ্যারিটি সংস্থা ‘সিডস অব সাদাকাহ’-এর অর্থায়নে এ গণবিয়ে অনুষ্ঠিত হয়।

আয়োজনের মূল উদ্দেশ ছিল সমাজের হতদরিদ্র, এতিম ও অসহায় তরুণ-তরুণীদের স্বাভাবিক ও আনন্দময় জীবনযাপনের সুযোগ করে দেওয়া। অর্থাভাবে প্রাপ্তবয়স্ক হওয়ার পরও যারা বিয়ের বন্ধনে আবদ্ধ হতে পারেননি, তাদের জন্যই এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়।

নবদম্পতিদের নতুন জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে প্রায় ২ লাখ টাকা সমমূল্যের ৭৭ ধরনের গৃহস্থালি সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়। 

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জানান, যৌতুকবিহীন এ ধরনের গণবিয়ে সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

সিডস অব সাদাকাহ-এর সংগঠন প্রধান মো. জয়নুল আবেদিন বলেন, আমাদের লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জন্য আনন্দ ও স্বনির্ভরতার পথ তৈরি করা। আজকের এই আয়োজন তারই একটি উজ্জ্বল উদাহরণ।

নবদম্পতিদের শুভকামনা জানিয়ে আয়োজকদের অন্যতম সদস্য ওরাকাতুল জান্নাত বলেন, নতুন জীবনের শুরুতে এই সহায়তা তাদের মনে নতুন আশা ও উদ্দীপনা জাগাবে।

আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পাত্র-পাত্রীর পরিবার ও স্বজনরা উপস্থিত ছিলেন। 

ভিন্নধর্মী এ আয়োজনে চিকিৎসক ডা. রেদওয়ানুর রহমান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান বেলাল প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা ও পরিচ্ছন্ন রাজশাহী গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর

ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা ও পরিচ্ছন্ন রাজশাহী গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর