ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে

মোটরসাইকেল যোগে ঢাকা যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০১:৫৪:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০১:৫৪:৫১ অপরাহ্ন
মোটরসাইকেল যোগে ঢাকা যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক মোটরসাইকেল যোগে ঢাকা যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই যুবক
রাইড শেয়ারে মোটরসাইকেল যোগে ঢাকা যাওয়ার পথে দিনাজপুরের ফুলবাড়ীতে মোটরসাইকেল ও পণ্যবাহী মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাজু ইসলাম (৩২) ও  আব্দুল মোতালেব (৩৩) নামের যুবকের ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া বিজিবি ক্যাম্প এলাকার মসজিদ সংলগ্ন সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী সাজু ইসলাম দিনাজপুর জেলার কাহারোল উপজেলার জগন্নাথপুর রামপুর এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে এবং আব্দুল মোতালেব একই জেলার একই উপজেলার জয়রামপুর মহারাজগঞ্জ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

দুর্ঘটনার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ফুলবাড়ী থেকে মিনি ট্রাক (ঢাকা-মেট্রো-ন-১৬২৬) দিনাজপুর যাওয়ার সময় সকাল সাড়ে ৬ টার দিকে ডাঙ্গাপাড়া বিজিবি ক্যাম্প এলাকার মসজিদ সংলগ্ন সড়কে দিনাজপুরের কাহারোল থেকে আসা সুজুকি জিক্সার মোটরসাইকেলের (ঠাকুরগাঁও-ল-৪২৯২) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়। পরে তাদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে রেখেছে ফুলবাড়ী থানা পুলিশ।

জানা যায়, সাজু ইসলাম (৩২) ও আব্দুল মোতালেব (৩৩) কাহারোল থেকে মোটরসাইকেল যোগে ঢাকায় যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হয়ে দুইজনই মারা গেছেন। রাইড শেয়ারের মাধ্যমে তারা দিনাজপুরের কাহারোল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার একেএম মহিব্বুল বলেন, খরব পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত করে পরিবারের কাছে খবর দেয়া হয়েছে। ঘাতক পণ্যবাহী মিনি ট্রাকটি আটক করা হলেও চালক ও সহকারীকে আটক করা সম্ভব হয়নি। সড়ক আইনে মামলার প্রস্তুতি চলছে।

তিনি জানান, ওই দুই আরোহী রাইড শেয়ারের মাধ্যমে দিনাজপুরের কাহারোল উপজেলা হতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে সড়ক দুর্ঘনায় দুইজনই প্রাণ হারান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক