ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

এবার কিউবায় হামলার ‘প্রস্তুতি নিচ্ছে’ আমেরিকা

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ১২:৪৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ১২:৪৯:২১ অপরাহ্ন
এবার কিউবায় হামলার ‘প্রস্তুতি নিচ্ছে’ আমেরিকা ছবি: সংগৃহীত
ইরানের পর এবার কিউবায় হামলার পরিকল্পনা করছে আমেরিকা। এরই মধ্যে প্রস্তুতিও নেওয়া শুরু করেছে দেশটি। সূত্রের বরাতে বুধবার এ তথ্য দিয়েছে ইউএসএ টুডে।

ইনডিপেনডেন্ট বলছে, ইরান যুদ্ধ চলতে থাকলেও পেন্টাগন নীরবে কিউবায় একটি সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানের জন্য পরিকল্পনার ভিত্তি স্থাপন করছে।

বিষয়টির সাথে পরিচিত দুটি সূত্র জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বীপরাষ্ট্রটিতে হস্তক্ষেপের নির্দেশ দিলে তার জন্য আপৎকালীন পরিকল্পনা তৈরি করা হচ্ছে। ট্রাম্প কিউবা আক্রমণের কোনো পরিকল্পনা ঘোষণা করেননি এখনও।

সূত্রগুলো আরও জানিয়েছে, ক্যারিবিয়ানে সম্ভাব্য সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত হতে পেন্টাগনকে সরাসরি হোয়াইট হাউস থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

পেন্টাগনের একজন মুখপাত্র এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। দি ইন্ডিপেন্ডেন্টকে লাতিন আমেরিকায় সামরিক অভিযানের দায়িত্বে থাকা সংস্থা ইউএস সাউদার্ন কমান্ডের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন তিনি।  

সাউদার্ন কমান্ডের একজন মুখপাত্র দি ইন্ডিপেন্ডেন্টকে বলেন, কিউবা সম্পর্কিত পরিকল্পনা সম্পর্কে তিনি ‘কিছুই জানেন না’।

মুখপাত্র সাউদার্ন কমান্ডের প্রধান জেনারেল ফ্রান্সিস ডোনোভানের মার্চ মাসে কংগ্রেসে দেওয়া একটি বক্তব্যের কথা তুলে ধরেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের সক্রিয়ভাবে কিউবা দখলের মহড়া বা পরিকল্পনার কথা অস্বীকার করেছিলেন।

প্রতিবেদন বলছে, ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে ইরান, ভেনিজুয়েলা, ইকুয়েডর, নাইজেরিয়া এবং সোমালিয়াসহ একাধিক দেশে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন। এ অবস্থায় তিনি প্রায়ই এবং প্রকাশ্যে কমিউনিস্ট-শাসিত দ্বীপরাষ্ট্রটি দখলের কথা ভেবেছেন।

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, তিনি বিশ্বাস করেন তিনি ‘কিউবা দখলের সম্মান পাবেন’। তিনি এর সাথে যা খুশি তাই করতে পারেন। সবশেষ সোমবার ট্রাম্প ইরান যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়ে বলেন, এটা শেষ করার পর আমরা হয়তো কিউবায় একবার ঢুঁ মারতে পারি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর