ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্পে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার রাজশাহীতে ১৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৫, ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধার হাইকোর্টের আদেশকে বৃদ্ধাঙ্গুলি: বাগমারায় ফসলি জমিতে পুকুর খনন, নীরব প্রশাসন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৯০ দিনের কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে তিন উন্নয়ন প্রকল্পের পাঁচ ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন : ভূমিমন্ত্রী নর্থ বেঙ্গল সুগার মিলে ৯৪তম আখ মাড়াই মৌসুমের বয়লারে স্লো-ফায়ারিং উদ্বোধন জমকালো শাড়ির সঙ্গে হাতকাটা ব্লাউজ! মায়াময় হয়ে ওঠার চাবিকাঠি ৭ ব্লাউজের নকশায় টেস্ট ইতিহাসে প্রথমবার এমন অভিজ্ঞতা পেল বাংলাদেশ আত্রাইয়ে কলেজভিত্তিক ভিডিপির মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও বৃক্ষরোপণ অভিযান নিখোঁজের দুই দিন পর পায়রা নদী থেকে জেলের মরদেহ উদ্ধার মুখের গড়ন অনুযায়ী বদলে যায় ব্লাশ লাগানোর কায়দা! চট্টগ্রাম বন্দরের চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী ইউরোপীয় পার্লামেন্টের অন্দরে বসানো হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তি কিশোরগঞ্জে ইটভাটার দেয়াল ধসে ২ শ্রমিকের মৃত্যু ইস্তাম্বুলে ভবন ধসে ৫ জন নিহত হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ ১৩ সেনার খুনিকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের লাইভ সম্প্রচার করবে আমেরিকা!

অপুর জায়গা ফের বুবলীর দখলে!

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ১২:৪৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ১২:৪৩:৩৫ অপরাহ্ন
অপুর জায়গা ফের বুবলীর দখলে! ছবি: সংগৃহীত
ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা প্রেশার কুকার নিয়ে দর্শক ও সমালোচকদের আগ্রহ এখনো তুঙ্গে। রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় চার নায়িকার উপস্থিতি শুরু থেকেই দর্শকের কৌতূহল বাড়িয়েছিল। তবে মুক্তির পর সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছেন নাজিফা তুষি, যিনি তার অভিনয় দিয়ে আলাদা করে নজর কেড়েছেন।

এদিকে সিনেমাটি ঘিরে নতুন করে আলোচনায় এসেছে আরেকটি তথ্য। গণমাধ্যম সূত্রে জানা গেছে, শবনম বুবলী যে চরিত্রে অভিনয় করেছেন, সেই চরিত্রটির জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল নায়িকা অপু বিশ্বাসকে। তবে তিনি সেই প্রস্তাবে রাজি হননি।

অপু বিশ্বাসের ঘনিষ্ঠ সূত্রের দাবি, চরিত্রটির উপস্থাপন ও গল্প তার পছন্দ না হওয়ায় তিনি সিনেমাটি প্রত্যাখ্যান করেন। পরে সেই একই চরিত্রে অভিনয় করেন শবনম বুবলী।

তবে চলচ্চিত্র অঙ্গনে এটি প্রথম ঘটনা নয়। এর আগেও অপু বিশ্বাসের ছেড়ে দেওয়া কিছু প্রজেক্টে কাজ করেছেন বুবলী। বিশেষ করে বসগিরি সিনেমাতেও প্রথমে অপু বিশ্বাস যুক্ত থাকলেও পরে তিনি সরে দাঁড়ান। আর সেই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক ঘটে বুবলীর।

এছাড়া রংবাজ সিনেমাকে কেন্দ্র করে দুই নায়িকার মধ্যে জটিলতার গুঞ্জনও দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। ফলে প্রেশার কুকার ঘিরে নতুন তথ্য সামনে আসায় পুরনো আলোচনা আবারও ফিরে এসেছে।

তবে সিনেমা সংশ্লিষ্ট সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, কোনো প্রজেক্টে একাধিক শিল্পীর কাছে প্রস্তাব যাওয়া চলচ্চিত্রে স্বাভাবিক বিষয়। গল্প ও চরিত্র পছন্দ হলে শিল্পীরা কাজ করেন, না হলে তা ফিরিয়ে দেন। এতে অস্বাভাবিক কিছু নেই।

সব মিলিয়ে প্রেশার কুকার শুধু পর্দার গল্প নয়, পর্দার বাইরের ঘটনাপ্রবাহ নিয়েও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সিনেমাটিতে শবনম বুবলী ও নাজিফা তুষির পাশাপাশি আরও অভিনয় করেছেন স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। নায়কবিহীন এই সিনেমাটি ঢাকার চার নারীর সংগ্রাম, সামাজিক চাপ ও ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের গল্প তুলে ধরেছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

রাজশাহীতে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার