ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডের র‍্যাব সদস্য হত্যা মামলার পলাতক আসামি বাবুল সওদাগর গ্রেপ্তার রাণীশংকৈলে ব্র্যাকের স্বপ্নসারথি কিশোরী দলের সমাপনী নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী ফাহিম গ্রেফতার ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু হাতে লেখা চিঠি সাজঘরে! ধন্যবাদ জানিয়ে লস অ্যাঞ্জেলেসকে বিদায় ইরানের ফুটবলারদের কারাগারে দুটি খাতা সংরক্ষণ করছেন ইনু, লিখে রাখছেন সব কার্যক্রম মহানগরীতে বাবাকে হত্যা করে পালালেন রাবি শিক্ষার্থী প্রধানমন্ত্রী বাজেটে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন: শিক্ষামন্ত্রী বিশ্বে প্রথম এইচআইভি আক্রান্তের শরীরে ফুসফুস প্রতিস্থাপনে সফল্য ৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া গৃহবধূকে হত্যা করে আলমারি ভেঙে ৩ লাখ টাকা লুট গাড়ি নিয়েই সফরের সময় ‘মেডিক্যাল কিট’ রাখা কেন জরুরি, কী কী রাখবেন এতে নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তা, ‘হিরো নানা’ গ্রেপ্তার হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা কিয়ের স্টার্মারের, স্ত্রীকে পাশে নিয়ে আবেগপ্রবণ ঘোষণা সখীপুরে নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রীর মরদেহ ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু প্রেমিকের বাড়িতে ১৮ দিন ধরে তরুণীর অবস্থান ট্রাম্পের কথায় চলবে না ইজরায়েল! মার্কিন প্রেসিডেন্টের দাবি খারিজ করে দিলেন নেতানিয়াহু সিংড়ায় ২০ লাখ টাকার চায়না জাল জব্দঃ দুই ব্যক্তিকে জরিমানা, একজনের কারাদণ্ড

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ১২:৩৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ১২:৩৭:২৬ অপরাহ্ন
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ফাইল ফটো
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন হয়েছে। ইরান যুদ্ধের অবসান এবং তেল সরবরাহ পুনরুদ্ধারের সম্ভাবনায় তৈরি হওয়ায় এ দামের পরিবর্তন দেখা গিয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন ও ইসরাইলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের ইঙ্গিত বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি করেছে। এতে করে ব্রেন্ট ক্রুড তেলের ফিউচার দাম ১ দশমিক ৩৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৮ দশমিক ০৫ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৭৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৩ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে।

ইরান যুদ্ধ বন্ধের আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বাধা হিসেবে থাকা হরমুজ প্রণালী প্রায় সাত সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। এর ফলে বিশ্বব্যাপী প্রায় এক-পঞ্চমাংশ তেল সরবরাহ ব্যাহত হয়েছে। এ প্রসঙ্গে ট্রাম্প জানান, তেহরান ২০ বছরের বেশি সময় ধরে পারমাণবিক অস্ত্র না রাখার প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, কি হয় দেখা যাক। তবে আমার মনে হয় আমরা ইরানের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি।

রয়টার্স জানিয়েছে, গত মার্চ মাসে তেলের দাম রেকর্ড পরিমাণে প্রায় ৫০ শতাংশ বেড়েছি। সম্প্রতি তা ১০০ ডলারের নিচে নেমে এলেও পুরো সপ্তাহজুড়ে ৯০ ডলারের ঘরেই রয়েছে।

লেবাননে ইসরাইলের সামরিক অভিযান ইরান যুদ্ধের অবসানে ট্রাম্পের উদ্যোগের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলো। ফেব্রুয়ারির শেষদিকে ইসরাইলের সঙ্গে যৌথভাবে এই যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র। তবে রয়টার্সের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা এখন একটি পূর্ণাঙ্গ শান্তিচুক্তির পরিবর্তে সাময়িক সমঝোতা স্মারক তৈরির দিকে ঝুঁকছেন। এতে করে আবার সংঘাতে ফিরে যাওয়া ঠেকানো সম্ভব হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী  ফাহিম গ্রেফতার

নগরীর পঞ্চবটি শেখের চক এলাকায় ইয়াবাসহ মাদক কারবারী ফাহিম গ্রেফতার