ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী রেঞ্জে সুশাসন প্রতিষ্ঠায় ডিআইজি শাহজাহানের অনন্য সাফল্য ইরান-আমেরিকার মধ্যে শান্তির জল্পনার মধ্যেই বিশ্ববাজারে স্বস্তি, কমল তেলের দাম টেকনাফে গহীন পাহাড়ে মিলল ৩ জনের রক্তাক্ত মরদেহ টাকা ফেরত দিয়ে ঘটনা ধামাচাপা দেবার চেস্টায় মরিয়া প্রধান শিক্ষক আমিরুল রাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগ উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যা হত্যা মামলার আসামি,কারাগারেই এসএসসি দিচ্ছে নোয়াখালীর রাজিন নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১ একসময়ে মাত্রাতিরিক্ত মদ্যপান করতেন ‘শরারত’-খ্যাত গায়িকা জৈসমীন হরমুজ উত্তেজনার মধ্যেই ইসলামাবাদে আলোচনার প্রস্তুতি, সিদ্ধান্তহীনতায় ইরান তিন বোনের এক দিনে জন্ম, একসঙ্গে পরীক্ষা কাজা নামাজ আদায়ের নিয়ম ইরান-আমেরিকা আলোচনায় বড় বাধা মার্কিন অবরোধ! দাফনের আগে বন্ধুর কবরে লুটিয়ে পড়ে আরেক বন্ধুর মৃত্যু ৯৬৯তম কেরিয়ার গোলে ঝকঝকে রোনাল্ডো! নিউজিল্যান্ডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজ সমতায় ফিরেছে বাংলাদেশ এসএসসি পরীক্ষা মঙ্গলবার, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার জম্মু-কাশ্মীরে খাদে যাত্রীবাহী বাস পড়ে মৃত ২১ অভ্যুত্থানে ভোটাধিকার ফিরেছে, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন হবে: প্রধানমন্ত্রী

রাজশাহী মহানগরীর মীরেরচক জামে মসজিদের ৬তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ১২:১৭:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ১২:১৭:০৯ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর মীরেরচক জামে মসজিদের ৬তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন রাজশাহী মহানগরীর মীরেরচক জামে মসজিদের ৬তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন
রাজশাহী মহানগরীর অন্যতম ঐতিহ্যবাহী ১২৭ বছরের পুরাতন মীরেরচক জামে মসজিদ পুরাতন ভবনের স্থানে ৬তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের শুভ সূচনা উপলক্ষে শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মীরেরচক জামে মসজিদ কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এরশাদ আলী ঈশা। 

অনুষ্ঠানে বক্তারা মীরেরচক জামে মসজিদ ৬তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে নির্মাণ কাজের সূচনা করা হয়। ৬তলা বিশিষ্ট নতুন মসজিদ ভবন নির্মিত হলে মুসল্লিদের জন্য নামাজ আদায়সহ ধর্মীয় কার্যক্রম পরিচালনায় সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। অনুষ্ঠানে মীরেরচক জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল আলম চৌধুরী, সহ-সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মকলেসুর রহমান বকুলসহ মসজিদ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আশরাফ জামাল আব্বু, ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, ২৭ নং ওয়ার্ড পশ্চিম বিএনপির সভাপতি আকতার হোসেন, সাধারণ সম্পাদক লিয়াকত আলী রুবেল, ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন আলী, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রঞ্জু, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আখতারুজ্জামান ট্যানি, ২৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম শাহ, ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক মো. তারেক, জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের কার্যনির্বাহী সদস্য ফয়সাল আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী রেঞ্জে সুশাসন প্রতিষ্ঠায় ডিআইজি শাহজাহানের অনন্য সাফল্য

রাজশাহী রেঞ্জে সুশাসন প্রতিষ্ঠায় ডিআইজি শাহজাহানের অনন্য সাফল্য