ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লংগদুতে বন্যাদুর্গত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ ও বিশুদ্ধ পানি বিতরণ চারঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৭২ বোতল ভারতীয় জেডি মদ জব্দ রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার মান্দায় এলসিএস কর্মী নিয়োগ নিয়ে অপপ্রচার গোদাগাড়ীতে দুই মাদক সেবীর কারাদণ্ড ভারতে আবারও করোনা ভাইরাসের হানা, সতর্কতা জারি কলা, ডিম খেয়ে হত পেটব্যথা, ব্লেড, সাইকেল, টিভির পর দু’বছর ধরে আস্ত বিমান চিবিয়ে খেয়েছিলেন ফরাসি শিল্পী! রাণীনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন গয়নার দোকানে গিয়ে জল ভেবে অ্যাসিড খেয়ে ফেললেন তরুণী আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা গাড়ির ভিতরে সমুদ্রসৈকতে যশের সঙ্গে ঘনিষ্ঠ কিয়ারা আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বাবার রক্তের প্রতিশোধ নেবই’! আলি খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হতেই হুঁশিয়ারি পুত্র মোজতবার তানোর পৌর নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা ইরানের ১৪০ জায়গায় হামলা আমেরিকার, প্রত্যাঘাতও শুরু তেহরানের! মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আগামীকাল রাজশাহী আসবেন গাইবান্ধায় ঘুমিয়ে থাকা চাচাকে গলা কেটে হত্যা করলেন ভাতিজা দামকুড়া থানায় গাঁজাসহ মাদক কারবারী মিলন গ্রেফতার মোহনপুরে আম চুরিকে কেন্দ্র করে হত্যা: মূলহোতাসহ দুই আসামি গ্রেফতার রাজশাহী সেনানিবাসে বিআইআরসি ডেপুটি কমান্ড্যান্টের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

অডিশনের নামে দক্ষিণী পরিচালকের হাতে হেনস্থার শিকার ডেইজি শাহ!

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ১২:১৪:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ১২:১৪:২২ অপরাহ্ন
অডিশনের নামে দক্ষিণী পরিচালকের হাতে হেনস্থার শিকার ডেইজি শাহ! ছবি: সংগৃহীত
গ্ল্যামার জগতের ঝকঝকে আলোর নীচে যে কতটা অন্ধকার লুকিয়ে থাকে, তা আরও একবার সামনে এল ডেইজি শাহ। ইন্ডাস্ট্রিতে যখন তিনি সবে পা রেখেছেন, সেই সময় তাঁকে এক ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল। এক দক্ষিণী পরিচালকের হাতে শ্লীলতাহানির শিকার হতে হয়েছিল ডেইজিকে- সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক দাবি করেছেন অভিনেত্রী।

ডেইজি জানিয়েছেন, ঘটনাটি ঘটেছিল মুম্বইতেই। দক্ষিণী ছবির এক পরিচালক কাস্টিংয়ের জন্য মুম্বই এসেছিলেন। ডেইজি ছাড়াও আরও ৬-৭ জন মেয়ে অডিশন দিতে গিয়েছিলেন। সেই পরিচালক প্রত্যেককে আলাদা আলাদাভাবে নিজের ঘরে ডেকে কথা বলছিলেন। ডেইজির কথায়, “সেই পরিচালক আমাকে অশালীনভাবে স্পর্শ করেছিলেন। তিনি জোর করে আমার হাত ধরে রেখেছিলেন। তাঁর চাহনি এবং আচরণ, কোনওটাই আমার পছন্দ হয়নি।”

ডেইজি বরাবরই ব্যক্তিগত পরিসরে কারও অযাচিত স্পর্শ পছন্দ করেন না। তিনি জানান, “আমি কোনও মহিলার কাছে বডি ম্যাসাজ নিতেও স্বাচ্ছন্দ্য বোধ করি না, আর সেখানে একজন পুরুষের এমন আচরণ আমাকে স্তম্ভিত করে দিয়েছিল। আমি তাঁকে স্রেফ বলেছিলাম ‘আমি পরে কথা বলব’, তারপর আর কোনওদিন তাঁর সঙ্গে যোগাযোগ করিনি।” এই ঘটনাই ডেইজিকে শিখিয়েছিল যে, ইন্ডাস্ট্রিতে কখনও কারও সঙ্গে একা দেখা করতে যেতে নেই।

কেরিয়ারের শুরু থেকেই সলমন খানের ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিতি ডেইজির। ইন্ডাস্ট্রিতে কান পাতলেই শোনা যায়, সলমনের সাহায্য ছাড়া ডেইজি এতদূর আসতে পারতেন না। এই প্রসঙ্গেও স্পষ্ট জবাব দিয়েছেন অভিনেত্রী।

তিনি বলেন, “ইন্ডাস্ট্রিতে কেউ বড় কাজ পেলেই বলা হয় পিছনে কারও মদত আছে। এতে ভুল কিছু নেই। আজ কেউ আমাকে সাহায্য করলে, কাল আমি অন্য কাউকে সাহায্য করব - এটাই নিয়ম। আমি এই সব সমালোচনাকে আর পাত্তা দিই না।”

খুব শীঘ্রই ডেইজি শাহকে দেখা যাবে পলাশ মুচ্ছলের পরবর্তী ছবিতে। সেখানে তাঁর বিপরীতে অভিনয় করবেন শ্রেয়াস তালপাড়ে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে বিভিন্ন প্রজাতির আম উপহার