ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৮ জন নিহত

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ১২:১০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ১২:১০:২৫ অপরাহ্ন
পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৮ জন নিহত ছবি: সংগৃহীত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাট্টার ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে একই পরিবারের আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে।

স্থানীয় গণমাধ্যম সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, হারিপুরে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইনস লিমিটেড (SNGPL) পরিচালিত একটি পাইপলাইনে গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আগুন দ্রুত পাশের একটি বস্তি এলাকায় ছড়িয়ে পড়ে, ফলে বহু ঘরবাড়ি পুড়ে যায় এবং কয়েকজন বাসিন্দা আটকে পড়েন।

ডেপুটি কমিশনার ওয়াসিম আহমেদের তথ্য অনুযায়ী, নিহত আটজনই একই পরিবারের সদস্য। তাদের মধ্যে তিন শিশু, দুই কিশোরী, দুই বৃদ্ধা নারী এবং একজন পুরুষ রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযানে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে আর কেউ ধ্বংসস্তূপে আটকা নেই।

ঘটনার পর অ্যাবোটাবাদ, মানসেহরা, সোয়াবি, মারদান, চারসাড্ডা, ওয়াহ ক্যান্ট ও ট্যাক্সিলা থেকে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রেসকিউ ১১২২-এর নেতৃত্বে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মূল গ্যাস পাইপলাইনের ভালভ বন্ধ করা হয়। তবে উচ্চচাপের কারণে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার