ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ইসলামী ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ রাজশাহীতে মা ও শিশু সহায়তা কর্মসূচির আবেদন সংগ্রহে প্রশাসকের পরিদর্শন নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন ডেঙ্গু প্রতিরোধে রাসিকের দুই সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে কার্যক্রম শুরু নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ১২:০০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ১২:০০:১২ অপরাহ্ন
রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা ছবি: সংগৃহীত
রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের উপরপাড়ায় প্রতিপক্ষের ব্রাশফায়ারে ধর্মসিং চাকমা নামে এক ইউপিডিএফ কর্মী নিহত হয়েছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার কুতুকছড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ধর্মসিং চাকমা ইউপিডিএফ নিয়ন্ত্রিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং ধনজয় চাকমার ছেলে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, কুতুকছড়ি এলাকায় প্রতিপক্ষের গুলিতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ রওনা হয়েছে।

এ ঘটনার জন্য জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে ইউপিডিএফ। সংগঠনটির দাবি, শুক্রবার সকাল ৭টার দিকে নিজ বাসায় অবস্থানকালে ধর্মসিং চাকমার বাড়ি ঘিরে ফেলে জনসংহতি সমিতির ১৯ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে অস্ত্রধারীদের ব্রাশফায়ারে ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় ধর্মসিং চাকমার দুই বোন গুলিবিদ্ধ হয়েছেন বলেও দাবি করেছে ইউপিডিএফ। তবে এ বিষয়ে জনসংহতি সমিতির (জেএসএস) কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নগরীর খরবোনা এলাকায় আলীর বিরুদ্ধে হামলার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন