ঢাকা , বুধবার, ২৭ মে ২০২৬ , ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় ভূমিমন্ত্রী রাজশাহী সদর আসনের সংসদ সদস্য জনাব মোঃ মিজানুর রহমান মিনুর বার্তা ঈদুল আজহা উদযাপনে নিজ নির্বাচনী এলাকায়- এজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল মাটির বুক বাঁচিয়েই উন্নয়নের মহাসড়ক”— ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা ঈদে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় আরএমপি, নগরবাসীকে সহযোগিতার আহ্বান পুলিশ কমিশনারের আজিমনগরে প্রথমবার থামল চিলাহাটি এক্সপ্রেস, যাত্রী হয়ে এলেন প্রতিমন্ত্রী পুতুল কাটাখালীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর হাট ও চট্টগ্রাম মহানগরীর কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দান পরিদর্শন নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার - ১৩ নগরীর চন্দ্রিমায় বিপুল পরিমান গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেটসহ আটক ১ ঢাকার নর্দায় সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৩ চিটচিটে হয়ে যাওয়ার ভয়ে মাথায় তেল মাখছেন না? গরমের জন্য বেছে নিন হালকা কিছু বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ ঈশ্বরদীর রূপপুর গ্রিনসিটিতে রুশ নাগরিকের মৃত্যু যুক্তরাষ্ট্র আর কোনো নিরাপদ আশ্রয় পাবে না মধ্যপ্রাচ্যে: খামেনি শয়তানকে ‌‘পাথর’ নিক্ষেপ করছেন হাজিরা পশু জবাইয়ের সময় শরিকদের নাম বলা কি আবশ্যক? বাংলাদেশে ঢুকতে ভারতীয় সীমান্তে হঠাৎ শত শত মানুষের ভিড় লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহত ৩১ আদ–দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু

৩০ বছরের বড় ‘স্বামী’কে নিয়ে হতাশ ম্রুণাল

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ১১:৫৮:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ১১:৫৮:১২ পূর্বাহ্ন
৩০ বছরের বড় ‘স্বামী’কে নিয়ে হতাশ ম্রুণাল ছবি: সংগৃহীত
মারাঠি পরিবারে জন্ম নেওয়া ম্রুণাল ঠাকুর হিন্দি টেলিভিশন থেকে কেরিয়ার শুরু করে আজ চলচ্চিত্র জগতের অন্যতম চর্চিত নাম। অভিনয়কে ভালবেসে মাঝপথে পড়াশোনাও ছেড়ে দিয়েছিলেন তিনি। বক্স অফিসে ইদানীং তাঁর সিনেমা আশানুরূপ ফল না করলেও ম্রুণাল সবসময়ই থাকেন আলোচনার কেন্দ্রে। কখনও অভিনেতা ধনুষের সঙ্গে বিয়ের গুঞ্জন, আবার কখনও তাঁর আসন্ন তেলুগু ছবির আকাশছোঁয়া আয়— ম্রুণালকে নিয়ে চর্চা থামার নাম নেই। তবে সম্প্রতি 'সন অফ সর্দার ২' ছবিতে তাঁর কাজ করার অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী এমন কিছু তথ্য সামনে এনেছেন, যা সামাজিক মাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে।

২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত বিজয় কুমার অরোরা পরিচালিত 'সন অফ সর্দার ২' ছবিতে ম্রুণাল ঠাকুরের চরিত্রটির নাম ছিল রাবিয়া আখতার। এই ছবিতে তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা চাঙ্কি পান্ডে। ম্রুণাল ও চাঙ্কির মধ্যে বয়সের পার্থক্য প্রায় ৩০ বছর। শুধু তাই নয়, ছবির প্রধান অভিনেতা অজয় দেবগনও ম্রুণালের চেয়ে বয়সে ২৪ বছরের বড়।

একটি অনুষ্ঠানে ম্রুণাল সোজাসুজি জানান যে, এই কাস্টিং সম্পর্কে তাঁর বিন্দুমাত্র ধারণা ছিল না। তিনি বলেন, “আমার স্বামীর চরিত্রে একজন এত বড় মাপের প্রবীণ অভিনেতা অভিনয় করবেন, তা আমি কল্পনাও করিনি। বিষয়টা জানার পর কিছুটা হতাশ হয়েছিলাম এবং আমার আত্মবিশ্বাসও নড়ে গিয়েছিল। তবে সত্যি বলতে, আমার কোনও আফসোস নেই।”

কাস্টিংয়ের পাশাপাশি ছবির এডিটিং নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করেছেন ৩৩ বছর বয়সি এই অভিনেত্রী। ম্রুণালের মতে, তাঁর অভিনীত গল্পের অন্যতম সেরা ও আবেগময় অংশটিই এডিটিং টেবিলে বাদ দিয়ে দেওয়া হয়েছে।

ছবিতে ম্রুণালের বোনের মৃত্যুর প্রেক্ষাপটে একটি অত্যন্ত গভীর দৃশ্য ছিল। সেই দৃশ্যে তাঁর বোন বলেছিল, “ভালোই হয়েছে আমার মা নেই, তুমি আছো। আমি প্রার্থনা করি যেন প্রত্যেক মেয়ের তোমার মতো একজন মা থাকে।” নিজের ব্যক্তিগত জীবন উৎসর্গ করে বোনের যত্ন নেওয়া রাবিয়ার চরিত্রের এই শক্তিশালী দিকটি শেষ পর্যন্ত দর্শকরা দেখতে পাননি। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় আরএমপি, নগরবাসীকে সহযোগিতার আহ্বান পুলিশ কমিশনারের

ঈদে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় আরএমপি, নগরবাসীকে সহযোগিতার আহ্বান পুলিশ কমিশনারের