ঢাকা , বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো সোনা ও রুপার দাম ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা নিয়ে আশাবাদী ট্রাম্প জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া বাড়ল গুরুদাসপুরে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু দারোয়ানের কক্ষে বিদেশি মদের আস্তানা, আটক ১ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২০ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ভারতীয় মদ ও ইয়াবাসহ গ্রেফতার ১ নগরীতে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী গ্রেফতার ২ তানোরের আলোচিত প্রধান শিক্ষক আমিরুলের গুরুপাপে লঘুদণ্ড মানিকগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ! বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড রাজশাহীতে লাইভ শোতে ‘লিপসিঙ্ক’ বিতর্কে গায়িকা জ্যাসমিন সন্ডলাস, নেটদুনিয়ায় সমালোচনার ঝড় ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ভিটামিন ডি একটানা কত দিন খাওয়া যায় খুদের জ্বর মাপার সময়ে ৩টি ভুল অনেক মা-বাবাই! ভুল শুধরে না নিলে বাড়বে সমস্যা তমন্না-ফাতিমা অতীত, আলিয়া কুরেশীর সঙ্গে ক্যামেরাবন্দি! ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে হতে পারে: ট্রাম্প ফুলবাড়ীতে উন্নত জাতের ধান চাষে প্রদর্শনী, বাসমতিসহ ১২ জাতের সম্ভাবনা তানোরে ক্ষু্দ্র নৃগোষ্ঠীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস, জরিমানা

পুঠিয়ায় চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ১১:৫৩:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ১১:৫৩:৫৯ পূর্বাহ্ন
পুঠিয়ায় চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা পুঠিয়ায় মুদি দোকানিকে হত্যার পর অভিযুক্ত যুবককে খুঁটির সঙ্গে বেঁধে রাখেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
রাজশাহীর পুঠিয়ায় চাঁদা না পেয়ে মামুনুর রশীদ জুয়েল নামে এক মুদি দোকানিকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করেছে এক মাদকাসক্ত যুবক। 

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে পুঠিয়া পৌরসভার কাউন্সিল বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
 
নিহত জুয়েল উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আনছারের ছেলে। অন্যদিকে অভিযুক্ত ঘাতক মাইনুল একই উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও দোকান খুলে বসেছিলেন জুয়েল। এ সময় মাইনুল তার দোকানে প্রবেশ করে নেশা করার জন্য চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। ধস্তাধস্তির একপর্যায়ে মাইনুল তার কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে সজোরে আঘাত করে। জুয়েল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এদিকে, ঘটনার পরপরই পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া করে ঘাতক মাইনুলকে আটক করেন। পরে তাকে গণপিটুনি দিয়ে একটি খুঁটির সঙ্গে শক্ত করে বেঁধে রাখা হয়। খবর পেয়ে পুঠিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।
 
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘স্থানীয় জনগণ আসামিকে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছিল। আমরা তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২০

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২০