ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে চতুর্থদিনেও নোয়াখালীতে বিক্ষোভ রেমিট্যান্সে সুবাতাস, ৬ দিনেই এলো ৭৫ কোটি ডলার ভুল থাকতে পারে দৈনন্দিন অভ্যাসেই, জীবনযাপনে কোন বদল জরুরি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা ১১৮ জনের স্বাক্ষর নিয়ে আসুন, থালাপতিকে আবারও ফিরিয়ে দিলেন গভর্নর রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদ কারবারী গ্রেপ্তার ৬ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১ আত্রাইয়ে ৫০০গ্রাম গাঁজাসহ বৃদ্ধ গ্রেফতার রাণীনগরে ৪ মাদকসেবী যুবকের কারাদন্ড রাজশাহীতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ উদযাপন অন্যের স্ত্রীকে বিয়ে করায় কঠিন শাস্তির মুখে নাসির! গরমে পেট ঠান্ডা রাখতে নিয়মিত কাঁচা পেঁয়াজ খাওয়া কি ভাল? লালমোহনে নারিকেল পাড়া নিয়ে সংঘর্ষে নিহত ১ লালমোহনে নারিকেল পাড়া নিয়ে সংঘর্ষে নিহত ১ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার টক-২০২৬” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে রেড ক্রিসেন্টের উদ্যোগে ৩ দিনব্যাপী RCRC বেসিক ও ফার্স্ট এইড প্রশিক্ষণ অনুষ্ঠিত নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে “ক্যাম্পাস টু ক্যারিয়ার টক-২০২৬” অনুষ্ঠিত ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি

নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ১১:৪৩:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ১১:৪৩:২৬ পূর্বাহ্ন
নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ফসলি জমির টপ সয়েল (উপরের উর্বর মাটি) কেটে বিক্রি করাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় প্রতিপক্ষের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর শাহাপুর গ্রামের পূর্বালী ব্রিকস এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের আগে কাবিলপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আহমেদ পুলার উত্তর শাহাপুর এলাকার একটি ফসলি জমির মাটি ব্যবসার উদ্দেশ্যে কিনে নেন। পরবর্তীতে সরকার পরিবর্তনের পর প্রতিপক্ষের বাধার কারণে ওই মাটি ইটভাটায় বিক্রি করতে ব্যর্থ হন তিনি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে তার অনুসারী মীর হোসেন টিটু (৩৮), ফকির (৩৫) ও সাইফুলের (৩৫) সহায়তায় পুনরায় মাটি কেটে বিক্রির কাজ শুরু করেন পুলার। খবর পেয়ে স্থানীয় মুজিব, আশ্রাফুল, ও তারেক এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে পুলারের সমর্থকদের আক্রমণের মুখে প্রতিপক্ষ পিছু হটলে তাদের একটি এফজেড মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় তার লোকজন।  

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো.মুজিব দাবি করেন, তারা ঘটনার সঙ্গে জড়িত নন। ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করা বেআইনি হওয়ায় এলাকাবাসী বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। অপরদিকে অভিযুক্ত আহমেদ পুলারের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পায়া যায়নি।

এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল বাশার বলেন, মাটি কাটাকে কেন্দ্র করে মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা সত্য। দুই পক্ষই মাটির ব্যবসা করে। টপ সয়েল মাটি কাটা অবশ্য অবৈধ। যারা জমির মালিক থেকে মাটি কিনেছে তারা তাদের মত মাটি নিয়ে যাচ্ছে। বাধা প্রদান করলে উত্তেজনা দেখা দেয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে যারা সরে যেতে বাধ্য হয় তাদের মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।      

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়