ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ , ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রেমিট্যান্সে সুবাতাস, ৬ দিনেই এলো ৭৫ কোটি ডলার ভুল থাকতে পারে দৈনন্দিন অভ্যাসেই, জীবনযাপনে কোন বদল জরুরি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা ১১৮ জনের স্বাক্ষর নিয়ে আসুন, থালাপতিকে আবারও ফিরিয়ে দিলেন গভর্নর রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদ কারবারী গ্রেপ্তার ৬ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১ আত্রাইয়ে ৫০০গ্রাম গাঁজাসহ বৃদ্ধ গ্রেফতার রাণীনগরে ৪ মাদকসেবী যুবকের কারাদন্ড রাজশাহীতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ উদযাপন অন্যের স্ত্রীকে বিয়ে করায় কঠিন শাস্তির মুখে নাসির! গরমে পেট ঠান্ডা রাখতে নিয়মিত কাঁচা পেঁয়াজ খাওয়া কি ভাল? লালমোহনে নারিকেল পাড়া নিয়ে সংঘর্ষে নিহত ১ লালমোহনে নারিকেল পাড়া নিয়ে সংঘর্ষে নিহত ১ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার টক-২০২৬” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে রেড ক্রিসেন্টের উদ্যোগে ৩ দিনব্যাপী RCRC বেসিক ও ফার্স্ট এইড প্রশিক্ষণ অনুষ্ঠিত নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে “ক্যাম্পাস টু ক্যারিয়ার টক-২০২৬” অনুষ্ঠিত ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি রাণীশংকৈলে লাশ চুরির আতঙ্কে কবরস্থানে স্বেচ্ছা পাহারা ৮০ বছরের বৃদ্ধ

তানোরে গভীর নলকুপ জবরদখল

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ১১:৪০:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ১১:৪০:৫৯ পূর্বাহ্ন
তানোরে গভীর নলকুপ জবরদখল তানোরে গভীর নলকুপ জবরদখল
রাজশাহীর তানোরের চাঁন্দুড়িয়া  ইউনিয়নের(ইউপি)এক নম্বর ওয়ার্ড গাগরন্দ সোপাড়া মাঠে বিএমডিএ'র একটি গভীর নলকুপ জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ও অপারেটর জুবায়ের ইসলাম (৩০) বাদি হয়ে গাগরন্দ সোপাড়া গ্রামের মৃত মুছাউল্লার পুত্র জসিম উদ্দিনসহ ৫ জনকে আসামি করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে,উপজেলার  চাঁন্দুড়িয়া ইউপির জেল নম্বর-১১১, গাগরন্দ মৌজার ৪০৭নম্বর দাগে বিএমডিএর গভীর নলকুপ রয়েছে।স্থানীয়রা এবিষয়ে স্থানীয় সাংসদ ও বিএমডিএর উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়রা জানান,২০২৪ সালের ৫ আগস্ট জসিম উদ্দিন তার লোকজন নিয়ে জোরপুর্বক গভীর নলকুল দখলে নিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে পরিচালনা করছিল।এমতাবস্থায় ২০২৫ সালের ২৩ জানুয়ারী বিএমডিএ কর্তৃপক্ষ নতুন অপারেটর হিসেবে জুবায়ের ইসলামকে নিয়োগ দিয়েছেন।

ভুক্তভোগী জুবায়েরের অভিযোগ নিয়োগের পর গভীর নলকূপ পরিচালনা করতে গেলে অভিযুক্ত জসিম দলবল নিয়ে তাকে বাধাদেয। তিনি বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিএমডিএ'র সহকারী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ইউএনও এবং সহকারী প্রকৌশলী অভিযুক্ত জসিমকে গভীর নলকুপ অবৈধভাবে দখল নিতে নিষেধ করেন।

এদিকে এ নির্দেশনার পর জুবায়ের বৈধ অপারেটর হিসেবে বৃহস্পতিবার (১৬এপ্রিল) গভীর নলকুপ দখলে নিয়ে নলকুপের ঘরে তালা দেন।কিন্ত্ত অভিযুক্ত জসিম ফের তার লোকজন নিয়ে জোরপুর্বক গভীর নলকুপ ঘরের তালা ভেঙে গভীর নলকুপ জবরদখল করে এবং জুবায়ের জমিতে সেচ দেয়া বন্ধ করে দিয়েছে।

এদিকে ওই গভীর নলকুপ স্কীমে প্রায় দুশ' বিঘা জমি রয়েছে। এসব জমির সিংহভাগ অপারেটর জুবায়ের ও তার আত্মীয় স্বজনদের। কিন্ত্ত জসিম অবৈধভাবে নিয়ন্ত্রণ করছে।অবৈধ দখলদারদের প্রতিহত করা না হলে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে কৃষকেরা শঙ্কিত।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, চলতি মৌসুমে গভীর নলকুপ অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ওই গভীর নলকুপে তিন জন কৃষক আবেদন করেন। কিন্ত্ত যাচাই-বাছাই ও মৌখিক পরীক্ষা শেষে জুবায়েরকে অপারেটর নিয়োগ দেন বিএমডিএ কর্তৃপক্ষ।কিন্ত্ত জসিম রাজনৈতিক প্রভাববিস্তার করে গভীর নলকুপ জবরদখল করেছেন।

এবিষয়ে জানতে চাইলে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী নাঈমুল ইসলাম বলেন,বৈধ অপারেটর ব্যতিত গভীর নলকুপ দখল করা বেআইনি। তিনি বলেন, এবিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে জানতে চাইলে জসিম উদ্দিন বলেন,তিনি বিএনপি দল করেন গত ৫ আগস্টের পর তারা ডিপের দখল নিয়েছেন নেতা তাদের দখল নিতে বলেছে,এছাড়া জুবায়ের নিয়োগ বাতিল হয়েছে, তারা নতুনভাবে আবেদন করে গভীর নলকুপ পরিচালনা করছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়