ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাবিটা প্রকল্পে অনিয়ম, উঠে যাচ্ছে রাস্তার ইট জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরীর রাজপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারী আপন গ্রেপ্তার মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে রাজশাহীতে সংবাদ সম্মেলন নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০৮:৪১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৮:৪১:৩১ অপরাহ্ন
মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী  মোহনপুর উপজেলায় কৃষিতে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী মসলা ফসল ‘চুইঝাল’।

জানা গেছে, দীর্ঘদিন ধরে খুলনা-যশোর অঞ্চলে জনপ্রিয় এই বিশেষ মসলা এখন রাজশাহীর  মোহনপুর উপজেলার মাটিতেও চাষের উদ্যোগ নেওয়া হয়েছে।স্থানীয় কৃষকদের মাঝে আশার আলো জাগিয়েছে।

সংশ্লিষ্টরা জানান, চুইঝাল একটি লতা জাতীয় গাছ, যার কাণ্ড ও শিকড় মসলা হিসেবে ব্যবহৃত হয়। এটি রান্নায় বিশেষ স্বাদ ও ঝাঁঝ যোগ করে, ফলে বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে। বিশেষ করে গরু ও খাসির মাংস রান্নায় চুইঝালের ব্যবহার অত্যন্ত জনপ্রিয়। মোহনপুর উপজেলার কয়েকজন উদ্যমী কৃষক পরীক্ষামূলকভাবে এই ফসলের চাষ শুরু করেছেন। ইতোমধ্যে গাছের বৃদ্ধি ও পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর দিক থেকে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে বলে জানা গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম নিয়মিত পরামর্শ ও তদারকি করছেন। মুলত কৃষি কর্মকর্তার উদ্যোগেই কৃষকেরা চুইঝাল চাষে আগ্রহী হয়ে উঠেছে। 

কৃষি বিশেষজ্ঞদের মতে, চুইঝাল চাষে তুলনামূলক কম খরচ হয় এবং একবার গাছ লাগালে বহু বছর ধরে উৎপাদন পাওয়া যায়। ফলে এটি কৃষকদের জন্য লাভজনক একটি বিকল্প ফসল হিসেবে গড়ে উঠতে পারে।

স্থানীয় কৃষকরা আশা করছেন, সঠিক প্রশিক্ষণ ও বাজারজাতকরণে সহায়তা পেলে মোহনপুরে চুইঝাল চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।চুইঝাল চাষ ব্যাপকভাবে সম্প্রসারিত হবে এটি এলাকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম জানান, নতুন ফসল হিসেবে চুইঝালের সম্ভাবনা যাচাই করে কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

সবমিলিয়ে মোহনপুরের কৃষিতে চুইঝালের এই নতুন সংযোজন ভবিষ্যতে কৃষি বৈচিত্র্য বাড়ানোর পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন