ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাই থানায় নতুন ওসি হিসেবে মো. মাহবুব আলমের যোগদান মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি রাজশাহীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নেশার টাকার জন্য ভাইয়ের হাতে ভাই খুন তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধর্ষণ ফার্মেসি মালিকের রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সিরাজগঞ্জের গণধর্ষণ মামলায় আরও দুই আসামি গ্রেফতার রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু রান্নাঘরে লুকিয়ে থাকা সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু জয়পুরহাটে গাঁজা গাছ উদ্ধার ফ্লাইওভারের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেপ্তার ২ পাবনায় ১৬ জনের এইচআইভি শনাক্ত, ৭ জনই সমকামী হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

রাজশাহীতে অটোরিক্সা ছিনতাইচেষ্টায় দুইজন গ্রেপ্তার, পলাতক ২

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০৬:১৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৬:১৭:৪৪ অপরাহ্ন
রাজশাহীতে অটোরিক্সা ছিনতাইচেষ্টায় দুইজন গ্রেপ্তার, পলাতক ২ রাজশাহীতে অটোরিক্সা ছিনতাইচেষ্টায় দুইজন গ্রেপ্তার, পলাতক ২
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কেশবপুর এলাকায় অটোরিক্সা ছিনতাইয়ের চেষ্টাকালে দুইজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় আরও দুইজন অজ্ঞাতনামা আসামি পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো: কেশবপুর গ্রামের সন্তোষ চৌধুরীর ছেলে সনি চৌধুরী (২৫) এবং একই এলাকার নাসির উদ্দিনের ছেলে সিজান (২২)।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কেশবপুর এলাকায় চারজন অজ্ঞাতনামা ব্যক্তি অটোরিক্সা চালক লুৎফর মিয়াকে থামার সংকেত দেয়। অটোরিক্সা থামানোর পর তারা জোরপূর্বক চালকের কাছ থেকে অটোরিক্সার চাবি, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।

এ সময় ভুক্তভোগীর চিৎকারে টহলরত ডিবি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা অটোরিক্সার চাবি ও মোবাইল ফোন ফেলে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে সনি ও সিজানকে গ্রেপ্তার করা হয়। তবে অপর দুইজন কৌশলে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে অটোরিক্সার চাবি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত মানিব্যাগ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত সিজানের বিরুদ্ধে রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া থানায় একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী লুৎফর মিয়া রাজপাড়া থানায় এজাহার দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃত দুইজন ও পলাতক দুইজনের বিরুদ্ধে ছিনতাই মামলা রুজু করে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত