ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫, আহত ১০ পিতা পূত্রের ধর্ষণে বড়াইগ্রামে ৭ম শ্রেণীর মাদরাসা ছাত্রী অন্তঃসত্ত্বা, অতঃপর গ্রেফতার নোয়াখালীতে নসিমন উল্টে ব্যবসায়ীর মৃত্যু ঈদ উপলক্ষে রাজশাহীতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার রাজশাহীতে ৪৫০ টাকার বিরোধে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ফয়সাল কিম জং খুন হলে পর পর পরমাণু হামলা, ইরান যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে সংবিধানই পাল্টে ফেলল উত্তর কোরিয়া! নারীর স্তনের ছবিকে ঘিরে কুরুচিকর আচরণ, ক্ষোভে ফুঁসলেন ভূমি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা বাণী গরুর দুধের চেয়ে ৩ গুণ বেশি প্রোটিন আরশোলার দুধে! বিক্রি হয় আটাও, গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য ৭১ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার কেশবপুরের টিভি দেখতে গিয়ে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্রী, আটক ১ চিপস কিনতে যাওয়া শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দোকানি গ্রেপ্তার উপজেলা ও পৌরসভাসহ ইউপি নির্বাচনে গুরুদাসপুরে জামায়াতের প্রার্থী ঘোষণা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু আমি বাড়ি আসছি মা। তোমাদের সঙ্গে ঈদ করবো' ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ নারীদের জন্য ট্রেনে আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে: রেলমন্ত্রী ব্রাজিলের ১০ নম্বর জার্সি: তবে কি নেইমারের সিংহাসনে দখলে ভিনিসিয়ুস

১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ১১:১৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ১১:১৯:২১ অপরাহ্ন
১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় পশ্চিম জগৎচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে আওয়ামী লীগ কর্মীদের দ্বারা লাঞ্ছিত ও অপমানিত হয়ে ভোট দিতে না পারা ইনু মিয়ার প্রতিজ্ঞা ছিল—যত দিন না বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, তত দিন তিনি ভাত খাবেন না। পরবর্তীতে পরিবার ও স্বজনরা নানাভাবে চেষ্টা করেও তার অনড় অবস্থানের কারণে তাকে ভাত খাওয়াতে পারেননি।

ভোটাধিকার হরণের এমন অভিনব প্রতীকী প্রতিবাদ জানিয়ে আসছিলেন কিশোরগঞ্জের বিএনপিভক্ত ইনু মিয়া। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার জগৎচর পশ্চিমপাড়া গ্রামের মৃত সুলায়মান মিয়ার ছেলে ইনু মিয়া। প্রতিজ্ঞার পর থেকে একে একে কেটে গেছে প্রায় দেড় যুগ। বিএনপিপাগল ৮০ বছরের বৃদ্ধ ইনু মিয়া ভাত খাওয়া যেন ভুলেই গিয়েছিলেন।

অবশেষে সেই প্রতীক্ষার অবসান হলো। প্রিয় দল বিএনপি ১৭ বছর পর ক্ষমতায় এসেছে। তাই মুখে ভাত তুললেন ইনু মিয়া। ইচ্ছে ছিল এলাকার নেতা শরীফুল আলম এমপি হলে তার হাতেই ভাত খাবেন।

সরেজমিন দেখা যায়, জীর্ণশীর্ণ একটি ছোট ঝুপড়ি ঘরে গরু-ছাগলের সঙ্গে বসবাস করছেন ইনু মিয়া। আগের মতো শরীরে শক্তি নেই। রোগশোকের ছাপ স্পষ্ট তার চেহারায়। ফজরের নামাজ পড়ে স্থানীয় আগরপুর বাজারে গিয়ে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে বাড়িতে ফিরে আসেন। ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে থাকেন। পরিবারের অভাব-অনটন তাকে বারবার তাড়া করে ফিরছে। বিছানার নিচে বিএনপির নানা দলীয় পোস্টার যত্ন করে রেখে দিয়েছেন।

ইনু মিয়া কৃষিশ্রমিক হিসেবে মানুষের জমিতে কাজ করতেন। কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় তার বাঁ পায়ে আঘাত পাওয়ার পর থেকে লাঠি ভর করে খুঁড়িয়ে চলেন। ফলে এখন আর কাজ করতে পারেন না। শুয়ে-বসে ও ভিক্ষাবৃত্তি করেই দিন কাটছে তার। ইনু মিয়ার স্ত্রীর নাম জোছনা খাতুন। তাদের তিন সন্তান রয়েছে। বড় ছেলে ইকবাল হোসেন সিএনজিচালিত অটোরিকশা চালান। ছোট ছেলে জাকির হোসেন জুতার দোকানে কাজ করেন। আর মেয়ে মার্জিয়া খাতুনের বিয়ে দিয়েছেন।

বিএনপিভক্ত ইনু মিয়া বলেন, ছোটবেলায় ভৈরবে এক জনসভায় মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে প্রথম দেখি। তার বক্তব্য শুনে আকৃষ্ট হয়ে তখন থেকেই তার প্রতি ভালোবাসা জন্মে এবং বিএনপির প্রতি অনুরাগ তৈরি হয়। সেই থেকে বিএনপি আমার মনেপ্রাণে মিশে রয়েছে। বিগত ১৭ বছর ধরে ভোট দিতে পারিনি। দুঃখে-কষ্টে ভাত খাইনি।

ইনু মিয়া বলেন, বিএনপি এখন ক্ষমতায় এসেছে, আমাদের নেতা শরীফুল আলম এমপি থেকে মন্ত্রী হয়েছেন। তাই অতীতের কষ্ট মাটিচাপা দিয়ে মুখে ভাত তুলেছি। ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদেই এত দিন আমার এই প্রতিজ্ঞা ছিল।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, বিএনপি ক্ষমতায় না এলে ইনু মিয়া ভাত খাবেন না—এমন বিষয়টি এলাকার সবার জানা ছিল। আমরা চেষ্টা করেও তাকে খাওয়াতে পারিনি। বিএনপি নেতা শরীফুল আলম তাকে কথা দিয়েছিলেন—দল ক্ষমতায় এলে নিজের হাতে ইনু মিয়াকে ভাত খাওয়াবেন। অবশেষে তিনি ভাত মুখে নেওয়ায় আমরা আনন্দিত।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, যে ব্যক্তি দলকে ভালোবেসে এত বড় ত্যাগ স্বীকার করতে পারেন, তার পাশে থাকা আমাদের দায়িত্ব। ভাত না খেয়ে বয়োবৃদ্ধ ইনু মিয়া প্রতীকী প্রতিবাদ করে গেছেন। আমরা দলীয় নেতাকর্মীরা তার যেকোনো প্রয়োজনে পাশে থাকব, ইনশাআল্লাহ।

অচিরেই ইনু মিয়াকে একটি নতুন ঘর করে দেবেন এবং একটি বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দেন পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদ উপলক্ষে রাজশাহীতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

ঈদ উপলক্ষে রাজশাহীতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার