ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

রাজশাহী মহানগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ১১:০৮:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ১১:০৮:৩৭ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক রাজশাহী মহানগরীর ৫৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা দেবে রাসিক
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ৫৪ হাজার ১৪৪ জন শিশুকে হাম-রুবেলা টিকা (এমআর) প্রদান করবে রাসিক কর্তৃপক্ষ। আগামী ২০ এপ্রিল থেকে টিকা প্রদান
কার্যক্রম শুরু হবে এবং চলবে ১০ মে পর্যন্ত।চৌদ্দ কর্মদিবসের প্রথম আট কর্মদিবসে কমিউনিটি পর্যায়ে এবং শেষ ছয় কর্মদিবসে স্কুল পর্যায়ে টিকা প্রদান করা হবে।

আজ (১৫ এপ্রিল) সকালে রাসিকের সভাকক্ষে অনুষ্ঠিত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এডভোকেসি সভায় এসব তথ্য জানানো হয়।রাসিক আয়োজিত এই এডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। রাসিকের প্রধান
নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, আরএমপি’র উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান, সিভিল সার্জন ডা. এস.আই.এম রাজিউল করিম, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি প্রমুখ বক্তৃতা করেন।

অ্যাডভোকেসি সভায় জানানো হয়, সারা দেশের ন্যায় রাজশাহীতেও হাম-রুবেলা ছড়িয়ে পড়েছে। হামের জীবাণু কোভিডের চেয়েও বেশি সংক্রামক। ১৫ এপ্রিল পর্যন্ত শুধু রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ৬০২ জন রোগী ভর্তি হয়েছে, যার মধ্যে ৩৮ জনের হাম শনাক্ত হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ৩৮৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

যাদের হাম শনাক্ত হয়েছে তাদের মধ্যে কেউ মারা যায়নি, তবে হাসপাতালে ৫০ জন শিশু মারা গেছে যাদের হাম সন্দেহজনক ছিল। এবার শুধু শিশুরাই নয়, বড়োরাও হামে আক্রান্ত হয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছে।

সভায় আরও জানানো হয়, হাম-রুবেলের টিকা নেওয়ার জন্য অনলাইন (ভ্যাক্স ইপিআই) রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়। রেজিস্ট্রেশন না করেও নেওয়া যাবে হাম-রুবেলের টিকা। যখন কমিউনিটি পর্যায়ে টিকা দেওয়া হবে তখন যেমন স্কুলের শিশুরাও টিকা নিতে পারবে, তেমনি স্কুলে টিকা দেওয়ার সময় কমিউনিটির শিশুরাও হামের টিকা নিতে পারবে।

প্রধান অতিথির বক্তৃতায় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান বলেন, শুধু রাজশাহী মহানগরী নয়, বরং সারা জেলা ও বিভাগে হাম রোগ প্রতিরোধে কাজ করতে হবে। সিনিয়র সিটিজেনদের যেন হাম থেকে বাঁচানো যায় সেদিকে নজর দিতে হবে। এ সময় তিনি, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হাম রুবেলা ক্যাম্পেইন সফল করতে সব ধরনের উপকরণ নিয়ে স্বাস্থ্য বিভাগের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ. এ. এম. আঞ্জুমান আরা বেগম। সরকারি বেসরকারি দপ্তরের দপ্তর প্রধান ও প্রতিনিধিবৃন্দ এডভোকেসি সভায় অংশগ্রহণ করেন।

পরে গণমাধ্যমকর্মীদের অবহিতকরণের জন্য রাসিক প্রশাসক একই স্থানে ও একই বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার