ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে শিশুর মৃত্যু খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে তিনজন নিহত গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড ১২ ঘণ্টা ঘুমোতেই হবে! ব্যস্ত দিনেও নিদ্রার সঙ্গে আপস নয় অনন্যার শ্রীলঙ্কার কারাগারে দু’দিন ধরে সংঘর্ষ, নিহত ২৫

মুরগি বিক্রির কথা বলে ডেকে এনে ছিনতাই

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ১০:৫০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ১০:৫০:২২ অপরাহ্ন
মুরগি বিক্রির কথা বলে ডেকে এনে ছিনতাই মুরগি বিক্রির কথা বলে ডেকে এনে ছিনতাই
চট্টগ্রামের মিরসরাইয়ে খামার থেকে মুরগি কেনার কথা বলে দুই ক্রেতাকে ডেকে এনে পরিকল্পিতভাবে ছিনতাই ও হামলার ঘটনা ঘটেছে। এই চাঞ্চল্যকর ঘটনার মূল পরিকল্পনাকারী খামারমালিক নাহিদ হোসেন, যিনি শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত এক সাবেক নিরাপত্তা বাহিনীর সদস্য। এই ঘটনায় পুলিশ খামারমালিক নাহিদ ও তার সহযোগী শাহেদ আহমেদকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের কর্মকারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই ক্রেতা হলেন চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা মো. শফি (৩৯) ও মানিক (২৬)। 

খামারমালিক নাহিদ কম দামে মুরগি বিক্রির প্রলোভন দেখিয়ে ওই দুই ক্রেতাকে হাটহাজারী থেকে মিরসরাই ডাকেন। তাদের পথ দেখিয়ে খামারে নিয়ে যাওয়ার জন্য নিজের সহযোগী শাহেদকে পাঠান নাহিদ। পথিমধ্যে কর্মকারপাড়া শ্মশান এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা মুখোশধারী ছিনতাইকারীরা তাদের ওপর হামলা চালায়। 

শাহেদ কৌশলে পালিয়ে যাওয়ার নাটক করলেও দুর্বৃত্তরা দুই ক্রেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে এবং তাদের কাছ থেকে ৩ লাখ ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক ডা. মো. শাফায়েত হোসেন জানান, আহতদের শরীরে গভীর ক্ষত ও রক্তক্ষরণ হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে অভিযান চালিয়ে নাহিদ হোসেন ও শাহেদ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তারা জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাদের দেওয়া তথ্যে শাহেদের বাড়িতে অভিযান চালিয়ে তিনটি রামদা, ১ লাখ ২৩ হাজার ৫০০ টাকা, ১টি মুঠোফোন ও কয়েকটি মুখোশ উদ্ধার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর