ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

গুরুদাসপুরে ৮ টাকার চা ফিরল ৫ টাকায়

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ১০:৪৬:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ১০:৪৬:১৯ অপরাহ্ন
গুরুদাসপুরে ৮ টাকার চা ফিরল  ৫ টাকায় গুরুদাসপুরে ৮ টাকার চা ফিরল ৫ টাকায়
নাটোরের গুরুদাসপুরে চায়ের দাম বৃদ্ধির এক সপ্তাহ হয়নি। ঘোষনা দেয়ার পাঁচদিনের মাথায় কমানো হলো চায়ের দাম।

জানা যায়, গত ১১ এপ্রিল শনিবার মাইকে ঘোষণা দিয়ে প্রতি কাপ রং চা ৫ টাকা থেকে ৮ টাকা নির্ধারণ করা হয়। হঠাৎ দাম বাড়ার কারণে বিপাকে পড়েন শ্রমজীবি খেটে খাওয়া চা পিয়াসু মানুষ। ক্ষুব্ধ হয়ে তারা প্রয়োজনের তুলনায় কম চা খাচ্ছেন। তাদের মতে, ৫ টাকার চা ৮টাকা হয় কি করে? অনেক চায়ের দোকানে ভিড় কমে গেছে।

পাশাপাশি প্রতি কাপ ব্লাক কফি ১০ টাকা, দুধ চা ২০ টাকা ও দুধ কফি ২৫ টাকা মূল্য নির্ধারণ করা হয়। সেই সাথে বাড়ানো হয় খিলি পানের দামও। এই নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বয়ে যায়।

গত শুক্রবার চা দোকানিরা একটি সভায় উপস্থিত হয়ে ওই দাম বাড়ায়। চা ব্যবসায়ী সমবায় সমিতিও গঠণ করে তারা। সমিতির পক্ষে দাবি করা হয়- জ্বালানী ও চা তৈরির
উপাদানের উর্দ্ধমূল্যের কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তবে অবস্থা বেগতিক দেখে বুধবার ১৫ এপ্রিল থেকে সিদ্ধান্ত বদল করেছেন তারা।

চাঁচকৈড় বাজারে চা দোকানি সুকুমার ঘোষ, মুন্টু মিয়া, রাজু আহমেদসহ অনেকে বলেন- ‘পূর্বের ন্যায় প্রতি কাপ রং চা ৫ টাকা করে বিক্রি করছি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও প্রচার করা হয়েছে।’ কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে, গুরুদাসপুর পৌর সদরের প্রতি চা স্টলে ৭ টাকা থেকে ৮ টাকায় বিক্রি করা হচ্ছে। এতে চা দোকানিদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ছেন সাধারণ মানুষ। তবে খিলি পান বাড়তি দামেই বিক্রি হচ্ছে।

এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম বলেন- ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ভঙ্গ করলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম