ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির অভিযানে ৫৫ বোতল ভারতীয় মদ জব্দ নোয়াখালীতে তাপপ্রবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে উপকূলীয় নারীদের কর্মশালা নোয়াখালীতে তাপপ্রবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে উপকূলীয় নারীদের কর্মশালা ঠাকুরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় বন্ধুসহ গ্রেপ্তার -৩ তানোরের সেই মেধাবী শিক্ষার্থীর পাশে শরিফ মুন্সী পরিবার তানোরে সম্পত্তি দখল নিয়ে উত্তেজনা বিএসটিআই অনুমোদন না থাকায় নোয়াখালীতে দুই ফিড কারখানাকে জরিমানা নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে রাজশাহীতে বিপিডব্লিউএনের আলোচনা সভা নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জোরপূর্বক ধর্ষণ মামলার প্রধান আসামি আকাশ গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩ দুবাইয়ে যেভাবে গ্রেফতার করা হলো বেনজীরকে নতুন সিনেমা মুক্তির আলোচনার কেন্দ্রবিন্দুতে জেনিফার লোপেজ চাকরি না পেয়ে মা-মেয়েকে কুপিয়ে হত্যার চেষ্টা, যুবক গ্রেফতার নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ ১২ পদ শূন্য, বিকল অ্যাম্বুলেন্স: সেবায় বিপর্যয় গোদাগাড়ী হাসপাতালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কড়া হুঁশিয়ারী বিমানমন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে জেলা প্রাশাসনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ১০:৪২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ১০:৪২:০৭ অপরাহ্ন
ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরণের রদবদল করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ জন কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তা এর আগে বিভিন্ন ইউনিটে পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বুধবার (১৫ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার কামরুল হাসান মাহমুদকে একই শাখায় অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার তোফায়েল আহমেদকে পদোন্নতি দিয়ে সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার সুফিয়ান আহমেদকে একই ইউনিটে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ বাছির উদ্দিনকে সংস্থাটির অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে একই পদে অর্থাৎ এসবি-র অতিরিক্ত ডিআইজি হিসেবে বহাল রাখা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়াকে অতিরিক্ত কমিশনার এবং পুলিশ অধিদফতরের এআইজি মো. মাহবুবুল করিমকে অতিরিক্ত ডিআইজি হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. আল মামুনকে অতিরিক্ত কমিশনার এবং শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহা. আসাদুজ্জামানকে পুলিশ অধিদফতরে অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক কাজের গতিশীলতা বাড়াতে এবং জনস্বার্থে এই বদলির আদেশ জারি করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের তাদের নতুন কর্মস্থলে যোগদানের মাধ্যমে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে রাজশাহীতে বিপিডব্লিউএনের আলোচনা সভা

নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে রাজশাহীতে বিপিডব্লিউএনের আলোচনা সভা