ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর মতিহারে সীমানা বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ব্যাপক লুটপাট: আহত ৩, থানায় অভিযোগ সম্প্রীতির আবহে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে সাবেক কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা তরুণীর সাথে ভিডিও ভাইরাল, হাতিয়ার ইউএনও ওএসডি কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিয়ামতপুরে ঐতিহ্যবাহী বারুণী মেলা অনুষ্ঠিত নিয়ামতপুরে অনিয়মের অভিযোগে মাদ্রাসার নিয়োগ পরীক্ষা বন্ধ করলো এলাকাবাসী তানোরে সমাজের সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নাটোরের লালপুরে দোকানীর পিটুনিতে ক্রেতার মৃত্যু পুঠিয়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান মোহনপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির দায়ে জরিমানা চারঘাটে বিজিবির অভিযানে ট্যাপেনটাডল ট্যাবলেট ও মদ জব্দ প্রশাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই, রাসিক প্রশাসক রাজশাহী নগরীর রেলমাঠের লেবু বাগান থেকে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার জামিনের পর পুনরায় গ্রেফতার নির্দেশে রাজশাহী ডিআইজিকে লিগ্যাল নোটিশ গুরগাঁওয়ে ২৩ তলা থেকে ঝাঁপ: বাবার সঙ্গে দুই বছরের কন্যার মৃত্যু দুপুর গড়ালেই ডেস্কে বসে ঝিমুনি কাটাতে টিফিন বাক্সে রাখুন ৫ রকম সুস্বাদু স্ন্যাক্স লটারি পদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন, স্কুলে শিক্ষার্থী ভর্তি কীভাবে? ইরানের নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

দেশের প্রথম ওপেন এপিআই ব্যাংকিং সেবা চালু করল ইউসিবি

  • আপলোড সময় : ১৬-০৬-২০২৫ ১১:২৭:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৬-২০২৫ ১১:২৭:৪৮ অপরাহ্ন
দেশের প্রথম ওপেন এপিআই ব্যাংকিং সেবা চালু করল ইউসিবি দেশের প্রথম ওপেন এপিআই ব্যাংকিং সেবা চালু করল ইউসিবি
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) দেশে প্রথম ওপেন এপিআইভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা চালু করল। এর ফলে ব্যাংকটি একসঙ্গে আরো বেশি সংখ্যক গ্রাহককে আধুনিক, সহজ ও প্রযুক্তিনির্ভর সেবা দিতে পারবে।

ওপেন এপিআই অত্যাধুনিক একটি প্রযুক্তি। বাংলাদেশে এটা এখনও কোনো ব্যাংক চালু করেনি। বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানি ওরাকল মাত্র ২৫টি দেশে এই সেবা চালু করেছে। বাংলাদেশে ইউসিবিই প্রথম এবং বিশ্বের মধ্যে ষষ্ঠ বৃহত্তম প্রতিষ্ঠান হিসেবে এই নতুন ভার্সন ১৪.৭ ব্যবহার শুরু করল।

এই প্রযুক্তি ব্যবহারের ফলে গ্রাহকরা যেকোনো ধরনের ব্যাংকিং সেবা — যেমন সাধারণ হিসাব খোলা থেকে শুরু করে ঋণের আবেদন বা নিরাপত্তা যাচাই — সব ধরনের সেবা আরও বেশি সংখ্যক গ্রাহক একই সঙ্গে দ্রুত ও সহজে পাবেন।

উল্লেখ্য, এ বছর ইউসিবিতে প্রায় ৩ লক্ষ নতুন গ্রাহক তৈরি হয়েছে। ওপেন এপিআই প্রযুক্তির ফলে এই বর্ধিতসংখ্যক গ্রাহকদের একসঙ্গে একইসময়ে সেবা দেওয়া যাবে; এবং এই সেবা হবে আরও দ্রুত ও উন্নত। এর পাশাপাশি ওপেন এপিআই প্রযুক্তির ফলে তৃতীয়পক্ষের যেকোনো ধরনের সেবা, যেমন অন্যান্য অ্যাপ, নতুন নতুন ফিনটেক বা স্টার্টআপের সঙ্গে খুব সহজে কিন্তু নিরাপদভাবে ব্যাংকের প্ল্যাটফরমের সঙ্গে যুক্ত করা যাবে। এতে গ্রাহকরা যেমন সহজে তাদের লেনদেন করতে পারবেন, একইসঙ্গে নিজের মতো করে আর্থিক সেবা নেওয়ার সুযোগ পাবেন। তৃণমূল পর্যায়ে যেসব প্রতিষ্ঠান পণ্য বিপণনের কাজ করে থাকেন, তাদের মধ্যে সংযোগ বা নেটওয়ার্ক তৈরি হবে এবং তারা তাৎক্ষণিকভাবে পণ্য খালাস করতে পারবেন।

লেনদেনও এতে সহজ হবে। ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, “এটা শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং বাংলাদেশের ব্যাংকিং খাতকে নতুন স্তরে নিয়ে যাওয়ার প্রাথমিক উদ্যোগ। বর্তমান ডিজিটাল বিশ্বে ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করতে আমরা এই উদ্যোগ নিয়েছি। আগামী দিনে আরও বেশি ডিজিটাল সেবা আনার ক্ষেত্রে এটা আমাদের প্রাথমিক পদক্ষেপ।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মো. আবদুল্লাহ আল মামুন এবং ডিজিটাল রূপান্তর প্রকল্পের কারিগরি সহযোগী প্রতিষ্ঠান ওরাকল-এর সিনিয়র প্রতিনিধি। এসময় উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর মতিহারে সীমানা বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ব্যাপক লুটপাট: আহত ৩, থানায় অভিযোগ

রাজশাহীর মতিহারে সীমানা বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ব্যাপক লুটপাট: আহত ৩, থানায় অভিযোগ