ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক ছেঁড়া পোশাক ও রক্তাক্ত হয়ে বাড়ি ফেরে স্কুলছাত্রী, অতঃপর... অশ্লীল চ্যাটিং ও পরকীয়া করে ‘বড় মাশুল’ গুনলেন প্রধান শিক্ষক ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবার চোখের সামনেই হারিয়ে গেল সোহাগী, পুকুর থেকে উঠল নিথর দেহ আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার তানোরে শরিফ উদ্দিন মুন্সীর নলকুপ প্রদান রাণীশংকৈলে জামায়াতের উপজেলা নায়েবে আমিরের জানাজায় হাজারো মুসুল্লির ঢল:এলাকায় শোকের ছায়া আজ ফুলবাড়ী দিবস: কেমন আছেন নিহত তিন যুবকের পরিবার? দিবসেই শুধু কদর বাড়ে তাদের! তানোরে স্কুলের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু দেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশ ​ কেমন আছেন ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণকারী বাবলু রায়? রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক

নিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ১০:৩৮:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ১০:৩৮:৫৬ অপরাহ্ন
নিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন নিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর দিন দিন নেমে যাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে  পানির সংকট। তাই বৃষ্টির পানি বিশেষ পদ্ধতিতে একটি ট্যাংকিতে কিভাবে সংরক্ষণ করে দৈনন্দিন কাজে ব্যবহার যায় সেটাই দেখাচ্ছিল দামপুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

অন্যদিকে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা যানবাহন, কলকারখানা, ইটের ভাটার ধোঁয়ায় দূষিত বায়ুকে কিভাবে পরিশুদ্ধ করা যায় সেটার মডেল উপস্থাপন করছিল। 

এরকম নানা বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প নিয়ে নওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে  জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৪৭তম বিজ্ঞান মেলা-২০২৬ শুরু হয়েছে। মেলা চলবে দুই দিনব্যাপী। এবারে এই মেলার প্রতিপাদ্য ‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’।

বুধবার (১৫ এপ্রিল) সকালে  বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে পরে উপজেলা পরিষদ স্হায়ী মঞ্চে এসে শেষ হয়।
সেখানে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

 ইউএনও মুর্শিদা খাতুন বলেন, 'বিজ্ঞানের যুগে শিক্ষার্থীদের তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। নতুন নতুন আবিষ্কারে মনোযোগ দিতে হবে যাতে জাতি উপকৃত হয়।'

 মেলায় উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক নিজেদের  উদ্ভাবনী প্রকল্প নিয়ে স্টল দিয়েছে। ইউএনও  স্টলগুলো পরিদর্শন করেন।

আগামীকাল বৃহস্পতিবার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০