ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ মান্দার সবাইহাটে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড

ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ১০:৩১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ১০:৩১:১৮ অপরাহ্ন
ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন
দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে সরকারি ও বেসরকারিভাবে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ ১৪৩২ বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।

দিবসটি পালনের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছানের নেতৃত্বে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা পৌরশহরে বের করা হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরের বৈশাখী মঞ্চে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান। এতে বক্তব্য
রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. সামিউল ইমলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ শাহ প্রমুখ।

শেষে পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে উপজেলা প্রশাসন
আয়োজিত দিনব্যাপী বৈশাখী মেলা ও লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।

সাংস্কৃতিককর্মী আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীসহ অন্যান্য শিল্পীরা।

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দিনব্যাপী বৈশাখী মেলায় বিপুল সংখ্যক সব বয়সী নারী-পুরুষ দর্শনার্থীদের সমাগম ঘটে।

এদিকে উপজেলার শহীদ স্মৃতি আদর্শ কলেজ, বীর মুক্তিযোদ্ধা ইনস্টিটিউটসহ প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠান নিজ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করেছে।

দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী এবং এতিমখানাগুলোতে অবস্থানরত এতিমদের মাঝে উন্নতমানের খাবার সরবরাহ করা হয়েছে

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২

নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২