ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু পরনিন্দা ও অপবাদের ভয়াবহ পরিণতি টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ পুরুষদের ম্যাচে প্রথম ‘অল-আমেরিকান’ মহিলা রেফারি দল সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ১০ম স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির তিস্তা ব্যারেজ পরিদর্শনে ডায়েট করে ওজন কমাতে গিয়ে দুর্বল হয়ে পড়ছেন না তো! রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বিয়েতে ‘কবুল’ বলা কি আবশ্যক রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে সিআইডির বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের গোপন সেল ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ প্রশ্ন করতেই সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা এসিল্যান্ডের, দিলেন গালিও লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ মান্দার সবাইহাটে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২

জ্বালানি তেলের দাম নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ০৯:০৯:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ০৯:০৯:০০ অপরাহ্ন
জ্বালানি তেলের দাম নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জ্বালানি তেলের দাম নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
মধ্যপ্রাচ্য সংকট ও বিশ্ববাজারের অস্থিরতা সত্ত্বেও দেশের অভ্যন্তরে এখনই জ্বালানি তেলের দাম না বাড়ানোর আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। 

প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বিএনপি সরকার সবসময় সংকটকে শক্তিতে রূপান্তর করার চেষ্টা করেছে এবং তা সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে নয়। আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে ভর্তুকি কমিয়ে জ্বালানি মূল্য সমন্বয়ের নানা চাপ থাকলেও কৃষি খাতে সেচ সুবিধা নিশ্চিত করা, কলকারখানা সচল রাখা এবং অসহনীয় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এখনই দাম বাড়ানোর পথে হাঁটার চিন্তা সরকারের নেই।

উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ১২ দিনের মাথায় একদিকে যেমন ভঙ্গুর অর্থনীতির উত্তরাধিকার পেয়েছে, অন্যদিকে যোগ হয়েছে মধ্যপ্রাচ্য সংকট। জ্বালানির উচ্চমূল্য নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পমালিকদের মধ্যে উদ্বেগ ছড়ালেও সরকার তার লক্ষ্য থেকে বিচ্যুত হয়নি। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি এবং নিম্নআয়ের মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’-এর মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো সফলভাবে শুরু করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, আসন্ন বাজেটে অর্থনীতির বহুমাত্রিক সংকট কাটাতে গতানুগতিক বা কেতাবি কোনো পদ্ধতি অনুসরণ করা হবে না। বরং একটি সমন্বিত ও গণমুখী বাজেটের প্রতিফলন দেখা যাবে, যেখানে সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২

নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২