ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা লালু রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

নিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ০৯:০৪:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ০৯:০৪:০৭ অপরাহ্ন
নিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নওগাঁর নিয়ামতপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা  অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) উপজেলার দুটি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের পরীক্ষায় ৩২৯জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়। শেষ হয় বেলা সাড়ে ১২টায়। প্রথম দিনে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুটি কেন্দ্রে প্রথম দিনে ১০৮২জন পরীক্ষার্থীর মধ্যে  ৩২৯ জন অনুপস্থিত ছিল। 

নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রেের  পরীক্ষায় ৭৬৫জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও  প্রথম দিনের বাংলা  পরীক্ষায় ৫৫০জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত ২১৫জন। 

নিয়ামতপুর সরকারি  মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেের  পরীক্ষায় ৩১৭জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও  প্রথম দিনের বাংলা  পরীক্ষায় ২০৩জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত ১১৪জন। 

প্রথম দিনে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা  কেন্দ্রে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন। উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম। 

ইউএনও মুর্শিদা খাতুন বলেন , সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠু,শান্তিপূর্ণ  ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।  কোমলমতী শিক্ষার্থীদের বৃত্তি  পরীক্ষা দেওয়ার জন্য সকল সুবিধা নিশ্চিত করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২